ad
ad

Breaking News

Today Horoscope

Today Horoscope: কার জীবনে আসছে সাফল্য? কে পড়তে পারেন সমস্যার জালে? জেনে নিন কেমন যাবে আজকের দিন

সম্পর্ক, কর্ম, অর্থ বা স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিন আপনার জন্য ঠিক কী বার্তা নিয়ে এসেছে

Today Horoscope Zodiac June 12

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: নতুন সকাল, নতুন সম্ভাবনার ছোঁয়া। কীভাবে কাটবে আজকের দিনটা? সম্পর্ক, কর্ম, অর্থ বা স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিন আপনার জন্য ঠিক কী বার্তা নিয়ে এসেছে (Today Horoscope)?

মেষ
আজ বাবার সঙ্গে কোনও গুরুতর আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জটিলতা কাটাতে পারলেও সম্পর্কের টানাপোড়েন মানসিক অস্থিরতা ডেকে আনতে পারে। সন্তানের ব্যবহার আশাজাগানিয়া হতে পারে। হাঁটু বা পায়ে ব্যথা কষ্ট দেবে। দাম্পত্য সম্পর্কে সন্দেহের বাতাবরণে অশান্তির সম্ভাবনা। আজ হঠাৎ কোনও মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। পড়াশোনায় মনোযোগ কম থাকবে। কর্মক্ষেত্রে পরিচিতি বাড়বে, তবে খরচও নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।
বৃষ
সহকর্মীর আচরণে অফিসের পরিবেশ অস্বস্তিকর হতে পারে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। সন্তানের জেদ সমস্যা তৈরি করবে। দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বাড়ি বা জমি কেনার সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষায় সাময়িক বাধা এলেও সাধারণ পড়াশোনায় অগ্রগতি হবে। কিছু পুরনো অসুস্থতা ফিরে আসতে পারে। বাড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন।

মিথুন
আত্মীয়ের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। কর্মদক্ষতার স্বীকৃতি মিলবে, তবে কাজের গতি কিছুটা কম থাকবে। প্রেম ও পারিবারিক জীবনে বিশ্বাসভঙ্গের সম্ভাবনা। সন্তানের কারণে কিছু মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে ভ্রমণের যোগ আছে। প্রতিবেশীর ধোঁকা কষ্ট দিতে পারে। ব্যবসায়ে ভালো লাভের সম্ভাবনা।

আরও পড়ুন: Sodepur Girl Assault Case: সোদপুরের যুবতী নির্যাতিতা কাণ্ডে আরিয়ানের পর গ্রেফতার শ্বেতাও

কর্কট
প্রেমে আপনি আজ সফল হতে পারেন। তবে পরিবারের কিছু সদস্যের পক্ষ থেকে অবহেলা পেতে পারেন। আর্থিক চাপ বাড়বে। চুরির ঘটনা ঘটতে পারে। ব্যবসায়ে প্রভাবশালী কারও সঙ্গে আলোচনা ফলপ্রসূ হতে পারে। প্রেমের কারণে পারিবারিক অশান্তি বাড়তে পারে (Today Horoscope)। স্ত্রীর উপস্থিতিতে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে।
সিংহ
ঘনিষ্ঠ কারোর কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে খরচ বাড়তে পারে। সৃজনশীল ক্ষেত্রে সাফল্য আসবে। সংসারের খরচ নিয়ন্ত্রণে রাখুন। ভুল সিদ্ধান্তের কারণে অনুশোচনা হতে পারে। লিভার সমস্যার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে তুচ্ছ কারণে বিবাদ হতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ এবং আলস্য এড়িয়ে চলুন।
কন্যা
স্বাস্থ্যে অর্শ বা টিউমারের সমস্যা দেখা দিতে পারে। শিক্ষাক্ষেত্রে সাফল্য মিলবে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা এড়িয়ে চলা উত্তম। ব্যয়বহুল দিন। স্ত্রীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। কাজের চাপে ক্লান্তি আসবে। সম্পত্তি নিয়ে খরচের সম্ভাবনা। অতিরিক্ত বিনিয়োগের সিদ্ধান্ত ভেবে নিন। পেটের সমস্যা দুশ্চিন্তার কারণ হতে পারে।
তুলা
বন্ধুর সঙ্গে প্রতারণার সম্ভাবনা রয়েছে। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। বাইরের অশান্তি যেন ঘরে না ঢোকে, সেদিকে লক্ষ্য রাখুন। ব্যবসায়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। পাওনাদারদের থেকে টাকা ফেরত পেতে সুবিধা হবে। কাজের জায়গায় বিবাদের কারণে অসুবিধা হতে পারে। জরুরি কাজ আজই মিটিয়ে ফেলুন।

বৃশ্চিক
স্ত্রীকে কেন্দ্র করে মা ও স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে। ব্যবসায়ে আয় বাড়বে, তবে প্রেমে কিছু দুশ্চিন্তা থাকবে। সন্তান সংক্রান্ত উদ্বেগ দেখা দেবে। উচ্চস্থান থেকে পড়ে যাওয়ার ঝুঁকি আছে। মধ্যাহ্নের পর থেকে কাজের চাপ বাড়বে। আর্থিক বিষয়ে স্ত্রীর সঙ্গে মতপার্থক্য হতে পারে।

ধনু
ব্যবসায়ে আয়ের উন্নতি হবে। দাম্পত্য কলহ মানসিক কষ্ট বাড়াবে। শরীর দুর্বল লাগতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। বাবা-মায়ের চিকিৎসায় খরচ বাড়বে। জমিজমা সংক্রান্ত বিষয়ে শুভ যোগাযোগ আসতে পারে। শরীর ঠিক না থাকায় কাজে বাধা আসবে। সন্তানের পড়াশোনায় উৎসাহ দেওয়া প্রয়োজন।

মকর
বন্ধুত্বের সম্পর্কে আজ চাপ আসতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। প্রেমে অহংবোধ সমস্যা তৈরি করতে পারে। বেকারদের জন্য আজ চাকরির শুভ সংবাদ আসতে পারে। রাগ নিয়ন্ত্রণে না রাখলে সমস্যা হতে পারে। স্ত্রীর সঙ্গে গৃহস্থালী পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। অর্থনৈতিক ঝুঁকি এড়িয়ে চলাই ভাল।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

কুম্ভ
ব্যবসায় অংশীদারদের সঙ্গে মতবিরোধ হতে পারে। বাইরের ব্যক্তিদের জন্য খরচ বাড়বে। আয় বাড়লেও তা আশানুরূপ নাও হতে পারে। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, বিশেষভাবে যাতায়াতে সতর্কতা প্রয়োজন। সমাজসেবামূলক কাজে শান্তি পাবেন (Today Horoscope)। চাকরির ক্ষেত্রে বন্ধুর সঙ্গে পরামর্শ ফলদায়ক হতে পারে। ভ্রমণের পরিকল্পনা শুরু হতে পারে।

মীন
কর্মস্থলে সুনামের মধ্যেও জটিলতা দেখা দিতে পারে। বাবার জন্য কোনও বড় বিপদ থেকে মুক্তি মিলবে। প্রিয়জনের কারণে মন খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, কিন্তু খরচও বাড়বে। বন্ধুর সহায়তা প্রয়োজনীয় কাজে কাজে আসবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে সর্তকতা অবলম্বন করুন। অতিরিক্ত কাজের চাপে শরীর খারাপ হতে পারে।