ad
ad

Breaking News

Today Horoscope

Today Horoscope: শরীরে অবহেলা নয়! স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এই ৩ রাশির

আজ আপনার ভাগ্যে কী লেখা আছে? দেখে নিন আজকের রাশিফল।

Today Horoscope January 7 2026 Bengali

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আমাদের প্রতিদিনের জীবনে এমন বহু ঘটনা ঘটে, যার ভালো-মন্দ দিক আগে থেকে বোঝা সহজ নয়। দিনটি কেমন কাটতে পারে—তারই এক আগাম ইঙ্গিত দেয় জ্যোতিষশাস্ত্র। আজ আপনার ভাগ্যে কী লেখা আছে? দেখে নিন আজকের রাশিফল।

মেষ রাশি:

বড় কোনও বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। শরীরের প্রতি বিশেষ নজর দিন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে পিছপা হবেন না।

বৃষ রাশি:

দিনের শুরুতেই অপ্রত্যাশিত ঝামেলার মুখে পড়তে পারেন। তবে নতুন বিনিয়োগের জন্য দিনটি যথেষ্ট শুভ। পিতা-মাতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন—চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে।

মিথুন রাশি:

ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। গাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। সন্তানের বিষয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের দিকে নজর দিন।

কর্কট রাশি:

অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজ কিছুটা চাপ অনুভূত হতে পারে। সঞ্চয়ের দিকে মন দিন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি পাবেন।

সিংহ রাশি:

ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে। নিজের মতের পাশাপাশি অন্যদের পরামর্শও গুরুত্ব দিয়ে শুনুন। মানসিক চাপ বা উদ্বেগ বাড়তে পারে। ভ্রমণের জন্য দিনটি শুভ।

কন্যা রাশি:

আজ অযথা খরচ এড়িয়ে চলাই ভালো, নাহলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে নিজেকে যুক্ত করলে মানসিক শান্তি পাবেন।

তুলা রাশি:

প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক দিক থেকে লাভের ইঙ্গিত রয়েছে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ডায়াবেটিস রোগীরা আজ বিশেষভাবে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি:

দীর্ঘদিন ধরে চলা ব্যক্তিগত সমস্যার সমাধান হতে পারে আজ। শরীরের প্রতি মনোযোগ দিন। হজমজনিত সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি:

ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। সন্তানের কারণে ঘরে শান্তি ও আনন্দের পরিবেশ ফিরবে। দাঁতের ব্যথায় ভোগার আশঙ্কা রয়েছে।

মকর রাশি:

পৈতৃক সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। মানসিক শান্তি বজায় রাখতে অতিরিক্ত চাপ নেওয়া এড়িয়ে চলুন। লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন।

কুম্ভ রাশি:

ছোটখাটো বিতর্ক থেকে দূরে থাকুন। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলানো জরুরি। অযথা রাগ দেখালে সমস্যা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। দিনের শেষভাগ কিছুটা অশুভ।

মীন রাশি:

অপ্রত্যাশিতভাবে ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। আর্থিক চাপ অনেকটাই কমবে। নিয়মিত জীবনযাপন ও দৈনন্দিন রুটিন মেনে চলা আজ আপনার জন্য বিশেষ উপকারী হবে।