ad
ad

Breaking News

Today Horoscope

Today Horoscope: দূরপাল্লার ভ্রমণ এড়িয়ে চলুন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্র আগাম সতর্কবার্তা দিলে অনেক সমস্যাই আগে থেকে সামলে নেওয়া যায়।

Today Horoscope Daily Zodiac Prediction

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: খুশির মুহূর্ত আমাদের আনন্দে ভরিয়ে তোলে, আবার জীবনের জটিল পরিস্থিতি কখনও কখনও হতাশাও ডেকে আনে। এমন অনুভূতির ওঠানামা মানুষের জীবনে একেবারেই স্বাভাবিক। প্রতিটি দিনই যেন ভালো-মন্দের মিশেল। তবে জ্যোতিষশাস্ত্র আগাম সতর্কবার্তা দিলে অনেক সমস্যাই আগে থেকে সামলে নেওয়া যায়। দেখে নিন আজ আপনার রাশিতে কী লেখা রয়েছে—

মেষ রাশি:
অন্যকে কষ্ট না দিতে গিয়ে নিজের মনকে কষ্ট দেবেন না। প্রয়োজনে স্পষ্টভাবে ‘না’ বলতে শিখুন। কারও উপদেশ আর্থিক দিক থেকে লাভ এনে দিতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আইনি বা পুলিশি জটিলতার আশঙ্কা রয়েছে। নিজের শরীরের দিকে বিশেষ নজর দিন।

বৃষ রাশি:
দিনের শুরুটা কিছুটা অশান্ত হতে পারে। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার সৌজন্যমূলক আচরণ প্রশংসিত হবে। সামাজিক যোগাযোগ বাড়বে। উচ্চ রক্তচাপের রোগীদের সতর্ক থাকা জরুরি।

মিথুন রাশি:
জমি-বাড়ি কেনাবেচার সঙ্গে যুক্তদের জন্য দিনটি শুভ। প্রিয় মানুষের কাছ থেকে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় লোকসানের সম্ভাবনা থাকলেও স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন। পেটের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে।

কর্কট রাশি:
আর্থিক দিক কিছুটা দুর্বল থাকতে পারে। সম্ভব হলে দূরপাল্লার ভ্রমণ এড়িয়ে চলুন। দিনের শেষে কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায় ধীরে ধীরে লাভের মুখ দেখবেন।

সিংহ রাশি:
বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। পড়ুয়াদের জন্য নতুন সুযোগ আসতে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। ডায়াবেটিসের রোগীরা চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। ভ্রমণের জন্য দিনটি অনুকূল।

কন্যা রাশি:
হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অর্থনৈতিক দিক থেকে দিনটি ভালো যাবে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, সংযত থাকুন। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে এবং চিকিৎসার খরচও হতে পারে।

তুলা রাশি:
দাঁতের ব্যথায় ভোগার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি শুভ। ছোটখাটো শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি:
কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলতে পারে। আর্থিক বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন। হালকা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

ধনু রাশি:
ধৈর্য ধরে পরিস্থিতির অপেক্ষা করুন। বিশ্বস্ত কোনও মানুষের কাছে মনের কথা প্রকাশের সুযোগ পাবেন। ভ্রমণের পরিকল্পনা থাকলে আপাতত স্থগিত রাখাই ভালো। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন।

মকর রাশি:
খরচের বিষয়ে সচেতন হোন। আর্থিক ক্ষেত্রে টানাপোড়েন থাকতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করুন। রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং অহেতুক ঝামেলা এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি:
অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক থাকবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। নতুন কিছু শেখার সুযোগ আসবে। দাম্পত্য জীবনে শান্তি ও স্থিতি বজায় থাকবে।

মীন রাশি:
পারিবারিক জীবনে সামান্য ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান। নিজের উপর আস্থা রাখুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য অবশ্যই আসবে।