ad
ad

Breaking News

Today Horoscope

Today Horoscope: দুপুরের পরেই কি ভাগ্যবদল? আজকের দিনটি আপনার কেমন কাটবে?

দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে—

Today Horoscope Aries to Pisces Daily Astrology

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: প্রতিটি মানুষের জন্মছকের ভিত্তিতেই নির্ধারিত হয় রাশিফল। রাশিচক্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবন, সিদ্ধান্ত ও মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে—এমনটাই বলে জ্যোতিষশাস্ত্র। আগাম ইঙ্গিত পেলে অনেক সমস্যাই সহজে এড়িয়ে চলা সম্ভব। দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে—

মেষ রাশি:

ব্যবসার ক্ষেত্রে অনুকূল সময় শুরু হতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে সঞ্চয়ের দিকেও নজর দেওয়া জরুরি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দুপুরের পরের সময়টি বেশি শুভ। সন্তানের বিষয় নিয়ে অকারণ দুশ্চিন্তা না করাই ভালো।

বৃষ রাশি:

অপ্রয়োজনীয় উত্তেজনা ও নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। নিজের ভুল মেনে নেওয়াই আজ আপনার পক্ষে মঙ্গলজনক। খরচ বাড়তে পারে, তাই অর্থব্যয়ের বিষয়ে সতর্ক থাকুন। মা-বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন।

মিথুন রাশি:

জমি-বাড়ি কেনাবেচার সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন সম্ভাবনার দরজা খুলবে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধের আশঙ্কা রয়েছে, সম্পর্কের ক্ষেত্রে সংযত থাকুন।

কর্কট রাশি:

ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা আজ সমস্যা তৈরি করতে পারে। বিনিয়োগের জন্য দিনটি অনুকূল নয়। পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। ক্রীড়াজগতের সঙ্গে যুক্তদের জন্য ভালো সুযোগ আসতে পারে। জলভ্রমণ এড়িয়ে চলাই নিরাপদ।

সিংহ রাশি:

অপ্রত্যাশিত কোনও দুঃসংবাদ মন খারাপ করতে পারে। দায়িত্ব থেকে পিছিয়ে না এসে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলান। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। স্ত্রীর পরামর্শ কাজে লাগবে।

কন্যা রাশি:

কর্মক্ষেত্রে পদোন্নতি সংক্রান্ত বিষয় কিছুটা বিলম্বিত হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা বিশেষ সতর্ক থাকুন। পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি মোটের উপর সন্তোষজনক।

তুলা রাশি:

মানসিক শান্তির খোঁজে পরিবারের সঙ্গে স্বল্প ভ্রমণের সুযোগ মিলতে পারে। গুরুজনদের সঙ্গে সময় কাটানো মানসিকভাবে স্বস্তি দেবে। বিলাসিতার পিছনে খরচ বাড়তে পারে। সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কাও রয়েছে—সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি:

উন্নতির সম্ভাবনা প্রবল। জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিনের বাধা কেটে যেতে পারে। ইচ্ছাপূরণের যোগ থাকলেও দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। চোখ ও কানের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি:

ব্যবসায় লাভের মুখ দেখবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন। দিনের শেষে মানসিক চাপ অনেকটাই কমবে।

মকর রাশি:

সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক অশান্তি হতে পারে। সত্যের পথেই থাকুন। বন্ধুদের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দিন—পুরনো আঘাতের যন্ত্রণা আবার বাড়তে পারে।

কুম্ভ রাশি:

কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। পিতার স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা হতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান থাকুন।

মীন রাশি:

স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য লাভের দিন। চলাফেরায় সতর্ক থাকুন—পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। দাম্পত্য জীবনে মতানৈক্য তৈরি হতে পারে। দিনের শেষভাগে মানসিক অস্থিরতা বাড়ার সম্ভাবনা রয়েছে।