ad
ad

Breaking News

Horoscope

আজ স্বাস্থ্যহানি হতে পারে কোন কোন রাশির জাতদের তা জানতে পড়ুন আজকের রাশিফল

ঈশ্বরের উপাসনায় আগ্রহী হবেন মীন রাশির জাতকরা। 

Read today's horoscope to know which zodiac signs may suffer from health problems today.

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মীন রাশির জাতকেরা আজ আধ্যাত্মিকতায় ডুবে থাকবেন। আজ, মঙ্গলবার বেশ কিছু রাশির জাতকদের স্বাস্থ্যহানি হয়াওার সম্ভাবনা রয়েছে। আজ আপনার দিন কেমন কাটবে তা জানতে পড়ুন আজকের রাশিফল।

মেষ রাশিঃ জমানো টাকা আজ খরচ হয়ে যেতে পারে। হুটহাট মন্তব্য করলে আপনার শত্রুসংখ্যা বাড়তে পারে। তাই ভেবেচিন্তে কথা বলুন আজ। গুরুজনের স্বাস্থ্যের কারণে চিন্তা বাড়তে পারে। শরীরে কোথাও আঘাত পেতে পারেন। প্রতিবেশীর থেকে উপকার পেতে পারেন।

বৃষ রাশিঃ দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আজ পেয়ে যেতে পারেন। পরিবারের কোনও সদস্যের অসুস্থতা আপনার উদ্বেগ বাড়াতে পারে। তরল দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে।

মিথুন রাশিঃ চোখের সমস্যায় কষ্ট পাবেন মিথুন রাশির জাতকরা। বিনা কারণে আজ দোষের ভাগী হতে পারেন। সন্তানের কারণে অর্থ ব্যয় হওয়ার ইঙ্গিত রয়েছে। শরিকি বিবাদ বাড়তে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। ভ্রমণের কারণে সঞ্চিত অর্থ ব্যয় হবে।

কর্কট রাশিঃ ক্ষুদ্র শিল্প থেকে খ্যাতি ও মুনাফা বাড়তে পারে কর্কট রাশির জাতকদের। কোনও প্রভাবশালী ব্যক্তি সাহায্য পেতে পারেন। উচ্চ রক্তচাপের সমস্যায় কষ্ট পাওয়ার যোগ রয়েছে। জনসেবামূলক কাজে অর্থ ব্যয় হবে। বিবেচনাহীন লগ্নিতে আর্থিক ক্ষতি হতে পারে।

সিংহ রাশিঃ কর্মপ্রার্থীরা আজ নতুন কাজ পেতে পারেন। আইনি গোলযোগ এড়িয়ে চলুন সিংহ রাশির জাতকরা। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে পারেন। ভবিষ্যতের জন্য একটা বড় বিনিয়োগ করা যেতে পারে। আপনার ব্যবসায় উত্থান-পতনের কারণে আপনি কিছুটা চিন্তিত হবেন। গলার সমস্যায় কষ্ট পেতে পারেন।

কন্যা রাশিঃ পারিবারিক সমস্যার স্থায়ী সমাধান পাবেন কন্যা রাশির জাতকরা। ক্রনিক রোগের সমস্যা বাড়তে পারে। পরিবারের কোনও সদস্যের বিবাহ নিশ্চিত হওয়ায় পরিবেশটি মনোরম হবে। যদি আপনি নতুন বাড়ি ইত্যাদি কেনার কথা ভাবছেন, তাহলে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। উচ্চশিক্ষায় ভালো সুযোগ লাভের যোগ রয়েছে।

তুলা রাশিঃ পদোন্নতি পাওয়ার পর আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে।  ঋণ দেওয়া ও ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আজ পরিবারের গুরুজনের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ হতে পারে।

বৃশ্চিক রাশিঃ নতুন যারা চাকরিজীবী, তাদের জন্য আজকের দিনটি ভালো যাবে। আবহাওয়া আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ঋণ দেওয়া ও ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আজ পরিবারের গুরুজনের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ হতে পারে।

ধনু রাশিঃ আপনার সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আপনার আনন্দের সীমা থাকবে না। আগুন থেকে সাবধান থাকুন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে।

মকর রাশিঃ বাড়ি পরিবর্তনের যোগ রয়েছে মকর রাশির জাতকদের। নতুন কোনও কাজের প্রস্তাব আজ পেতে পারেন। আজকের দিনটি আপনার জন্য সমস্যায় ভরা দিন হতে চলেছে। ব্যবসায় আপনার বিরাট ক্ষতি হতে পারে। জলবাহিত রোগের সংক্রমণ বাড়তে পারে।

কুম্ভ রাশিঃ গুরুজনের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষাক্ত জন্তু থেকে সাবধান থাকুন। জনহিতকর কাজে আজ অর্থ ব্যয় হতে পারে। তাড়াহুড়োর কারণে আপনার কাজে কিছু ভুলও হতে পারে। আপনার স্ত্রীর স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে।

মীন রাশিঃ উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তির ভাগ নিয়ে শরিকি ঝামেলা বাড়তে পারে। ভুল চিকিৎসা হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞান, দর্শন ও কম্পিউটার নিয়ে পাঠরতদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার জন্য আধ্যাত্মিক কাজে এগিয়ে যাওয়ার দিন হবে। ঈশ্বরের উপাসনায় আগ্রহী হবেন মীন রাশির জাতকরা।  বিয়ের কথা এগোতে পারে।