চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: সিংহ ও তুলা রাশির জাতকদের আজ শারীরিক অসুস্থতার বাড়াতে পারে। আবার কর্কট রাশি জাতকদের রক্তপাতের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার কোন রাশির জাতকদের দিন কেমন কাটবে তা জানতে পড়ুন আজকের রাশিফল।
মেষ রাশি: মেষ রাশির জাতকদের শত্রুতার কারণে বিপদে পড়তে হবে। বন্ধুর থেকে সাহায্য পাবার প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিপ্রার্থীদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে।
বৃষ রাশি: ব্যবসায় মুনাফা হতে পারে। সম্প্রতি সংক্রান্ত বিবাদ আজকের মেটার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান বিভাগ ও ডাক্তারির ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত খুলতে পারে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের চিকিৎসার খরচ বাড়তে পারে। অন্নেরা আজ আপনার সারল্যে সুযোগ নেবে তাই সচেতন থাকুন। সহকর্মী ও প্রতিবেশীদের থেকে আজ বিশেষ সাহায্য পাবেন।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের আজ রক্তপাত বা অস্ত্রপাচারের আশঙ্কা রয়েছে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ আসবে। আজ কর্কট রাশির জাতকদের দাম্পত্যে মতবিরোধ দেখা যেতে পারে। কাছের মানুষের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে উৎকণ্ঠিত করবে।
সিংহ রাশি: আজ অকারণে বিভিন্ন চিন্তায় ভুগবেন সিংহ রাশির জাতকরা। আজ কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আজ কোন নেশায় আচ্ছন্ন হতে পারেন।
কন্যা রাশি: কর্ম ক্ষেত্রে আপনার দক্ষতা সবার কাছে প্রকাশ পাবে। এখনো ভুল সিদ্ধান্ত নিলে আপনার ক্ষতি হতে পারে। আজ কন্যা রাশির জাতকরা হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন।
তুলা রাশি: আজকে নিজের ভুল ভ্রান্তি গুলোকে শুধরে নিন। সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন করুন। আজীবন সংগীত শরীরস্বাস্থ্য আপনাকে চিন্তায় ফেলতে পারে।
বৃশ্চিক রাশি: আজ আপনার মতামতের ভুল ব্যাখ্যা হতে পারে তাই ভেবেচিন্তে কথা বলুন। ব্যবসায় বহুদিন ধরে আটকে থাকার টাকা ফেরত পাবেন। আর যে কোন রকম আইনি জটিলতা থেকে দূরে থাকুন।
ধনু রাশি: কর্মক্ষেত্রেধনু রাশির জাতকদের গুরু দায়িত্ব এবং উচ্চপদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হারিয়ে যাওয়া মূল্যবান বস্তু আজ খুঁজে পেতে পারেন। অযথা অপ্রয়োজনীয় চিন্তায় উৎকণ্ঠিত হবেন।
মকর রাশি: যেকোনো ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য শুভ। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। আজ পেটের সমস্যায় কষ্ট পাবেন।
কুম্ভ রাশি: হঠকারিতা এখনো বড় সিদ্ধান্ত নেবেন না। আজ আপনার আঘাত পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
মীন রাশি: মানসিক অস্থিরতার কারণে আজ মীন রাশির জাতক জাতিকাদের কাজে বাধা আসবে। ঘরবাড়ি কেনাবেচার সংক্রান্ত কোনো চুক্তি বা লেনদেন থেকে আজ বিরত থাকুন। চিকিৎসায় খরচ বাড়বে।