ad
ad

Breaking News

Daily Horoscope

কাকে আজ আগলে রাখবেন স্বয়ং শনিদেব? জানুন দিনভর আপনার ভাগ্যে কী আছে

আজ আপনার জন্য কী বার্তা বহন করছে রাশি

Daily Horoscope: Today’s Zodiac Predictions

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: প্রতিটি মানুষের জন্মক্ষণে গ্রহ-নক্ষত্রের অবস্থান মিলিয়ে তৈরি হয় তার রাশিচক্র। সেই অবস্থানই অনেক সময় ইঙ্গিত দেয় দিনটি কেমন কাটতে পারে। জ্যোতিষশাস্ত্রের মতে, আগাম সতর্কবার্তা জানা থাকলে বিপদ এড়ানো সহজ হয়। তাহলে দেখে নেওয়া যাক, আজ আপনার জন্য কী বার্তা বহন করছে রাশি।

মেষ: উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও ঘরোয়া অশান্তি বাড়তে পারে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না।

বৃষ: জীবনে নতুন কোনও উত্তেজনাপূর্ণ অধ্যায় শুরু হতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। তবে অর্থনৈতিক দিক ওঠানামার মধ্যে থাকবে।

মিথুন: পড়াশোনা ও গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য মিলতে পারে। দাম্পত্য জীবনের সমন্বয় ব্যবসায় সুফল দেবে। প্রেমের জীবনে নতুন মোড়ের সম্ভাবনা।

কর্কট: প্রেমের বিষয়ে আবেগের বদলে যুক্তিকে গুরুত্ব দিন। পারিবারিক সম্পত্তি নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।

সিংহ: দাম্পত্য সম্পর্কে মতানৈক্য তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। চোখ ও কানের সমস্যায় সতর্ক থাকুন।

কন্যা: চাকরিজীবীদের জন্য শুভ দিন। পরিবারে সুখবর আসতে পারে। নবদম্পতিদের সম্পর্ক আরও মজবুত হবে। বিদেশ সফরের সম্ভাবনা জোরালো।

তুলা: নতুন বাড়ি তৈরির পরিকল্পনা এগোতে পারে। শত্রুপক্ষ গোপনে ক্ষতির চেষ্টা করতে পারে। লোভনীয় প্রস্তাবে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক: নিজস্ব ব্যবসা শুরু করলে সাফল্যের সম্ভাবনা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি হবে। সন্তানের সাফল্যে গর্বিত হবেন।

ধনু: অতিরিক্ত পরিশ্রমে শরীর খারাপ হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সন্তানের বিষয় নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না।

মকর: নিজেকে বদলানোর উদ্যোগ নিন। নতুন কাজ শুরুর জন্য দিনটি উপযুক্ত। অযাচিতভাবে কারও দায়িত্ব কাঁধে তুলে নেবেন না।

কুম্ভ: ঋণ লেনদেনে সতর্কতা জরুরি। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ মিলবে। নতুন সম্পর্কের সূচনা হতে পারে।

মীন: গবেষণামূলক কাজে সাফল্য আসবে। ব্যবসায় লাভের সম্ভাবনা। উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগা ব্যক্তিরা সাবধান থাকুন।