Bangla Jago Desk: নিত্যদিনের জীবনে কখনও হাসি, কখনও দুশ্চিন্তা—এই ওঠানামাই মানবজীবনের স্বাভাবিক ছন্দ। সুখের মুহূর্ত যেমন মন ভরিয়ে দেয়, তেমনই সমস্যার সময়ে হতাশা এসে ভর করে। তবে জ্যোতিষশাস্ত্র আগাম কিছু ইঙ্গিত দেয়, যা মেনে চললে অনেক প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতে পারে। দেখে নেওয়া যাক আজ আপনার রাশির জন্য কী বার্তা দিচ্ছে গ্রহ-নক্ষত্র।
মেষ রাশি:
আজ মন ভালো থাকবে। শরীর-স্বাস্থ্যে তেমন সমস্যা নেই। কাজে যে পরিশ্রম করছেন, তার ফল ইতিবাচক হবে। আর্থিক দিক স্থির থাকবে। পরিবারের কাছ থেকে উৎসাহ ও সমর্থন পাবেন।
বৃষ রাশি:
কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবেন ঊর্ধ্বতনরা। পারফরম্যান্স থাকবে চোখে পড়ার মতো। সহকর্মীদের সহযোগিতা পাবেন। সন্তানের সঙ্গে কিছুটা সময় কাটালে মন ভালো থাকবে।
মিথুন রাশি:
দীর্ঘদিনের পরিশ্রম আজ সার্থক হতে পারে। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। দিনের শেষে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান। পুরনো বিনিয়োগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা।
কর্কট রাশি:
স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। বাড়িতে আত্মীয়ের আগমন হতে পারে। তাঁদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন।
সিংহ রাশি:
পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ ফিরবে। কর্মক্ষেত্রে সাফল্যের মুখ দেখবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। তবে ভ্রমণের কোনও পরিকল্পনা পিছোতে পারে।
কন্যা রাশি:
দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি কেটে যাবে। পরিবারে সুখের আবহ থাকবে। স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। দীর্ঘদিন ঝুলে থাকা কোনও কাজ আজ শেষ হতে পারে।
তুলা রাশি:
ধ্যান ও যোগব্যায়াম শরীর-মন দু’টোরই উপকার করবে। কর্মক্ষেত্রে সামান্য বাধা আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত আলোচনা হলে তা লাভজনক হতে পারে, আর্থিক উন্নতির যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি:
আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে। সম্পত্তি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে ভাবার জন্য দিনটি ভালো।
ধনু রাশি:
সম্পত্তি সংক্রান্ত সুখবর পেতে পারেন। অর্থনৈতিক দিক মজবুত থাকবে। কারও কারও ক্ষেত্রে বিদেশ সফর আনন্দদায়ক হতে পারে।
মকর রাশি:
চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত। পরিবারের সঙ্গে মিলেমিশে কাজ করলে আনন্দ পাবেন। বিদেশ যাত্রার মাধ্যমে প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা।
কুম্ভ রাশি:
কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে। তবে স্বাস্থ্যের উন্নতি হবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
মীন রাশি:
ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। অফিসে নেতৃত্বের দায়িত্ব পাওয়ার সুযোগ আসবে। আজ সুষম খাদ্যাভ্যাস স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী হবে।



