ad
ad

Breaking News

Daily Horoscope

আজ ভাগ্যের শিকে ছিঁড়বে কাদের? জেনে নিন ১২ রাশির বিস্তারিত পূর্বাভাস

জ্যোতিষশাস্ত্রে শনিবার শনিদেবের দিন

Daily Horoscope Career, Money and Love Predictions

চিত্র- AI

Bangla Jago Desk: শনিবার চাঁদ বৃষ রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুযায়ী সকাল ৫টা ২২ মিনিট পর্যন্ত থাকবে আষাঢ় কৃষ্ণা একাদশী তিথি। পাশাপাশি দিনভর গণ্ড ও বৃদ্ধি যোগের প্রভাব থাকবে। জ্যোতিষশাস্ত্রে শনিবার শনিদেবের দিন। মেষ থেকে মীন—জেনে নিন আজ ১২ রাশির ভাগ্যে কী রয়েছে।

মেষ রাশি

ব্যবসায় আয় ও ব্যয়ের হিসাব ঠিকভাবে রাখুন। কর্মক্ষেত্রে আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন বিরোধীরা। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। নতুন কোনও ভালো বন্ধুর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো শারীরিক সমস্যা ফের দেখা দিতে পারে।

বৃষ রাশি

আর্থিক দিক থেকে দিনটি অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা ও সুনজর পেতে পারেন। বন্ধুর সাহায্যে গুরুত্বপূর্ণ কোনও কাজ সম্পন্ন হবে। দীর্ঘদিনের ঋণ পরিশোধের সুযোগও আসতে পারে।

মিথুন রাশি

পেশা বা কর্মক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাড়িতে নিকট আত্মীয়ের আগমন হতে পারে। চোখের সমস্যা অবহেলা করবেন না। বিবাহ সংক্রান্ত আলোচনা এগোতে পারে। আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

কর্কট রাশি

পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয় বাড়তে পারে। তবে পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। গোপন শত্রুর কারণে ক্ষতির সম্ভাবনা থাকায় সতর্ক থাকুন। লটারি বা ফাটকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সন্তান সংক্রান্ত সুখবরও আসতে পারে।

সিংহ রাশি

মানসিক ক্লান্তি বা হতাশা গ্রাস করতে পারে। পরিবারে নতুন অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে। স্ত্রী-রোগ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান মিললেও জটিল পরিস্থিতি থেকে দূরে থাকাই ভালো। দাম্পত্যে মতবিরোধ বাড়তে পারে।

কন্যা রাশি

শিল্প ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম ও সম্মান বাড়বে। অচেনা কোনও ব্যক্তির সহযোগিতা কাজে লাগতে পারে। দ্বিধা কাটিয়ে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। বিদেশযাত্রা বা কর্মসূত্রে বদলির সম্ভাবনাও রয়েছে।

তুলা রাশি

আইনি বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যবসায় আর্থিক অবস্থান শক্তিশালী হতে পারে। বিলাসবহুল জিনিস কেনায় অতিরিক্ত খরচ হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। পুরোনো ঋণ শোধ হতে পারে। দাম্পত্যে সামান্য মতান্তর দেখা দিতে পারে।

বৃশ্চিক রাশি

হৃদ্‌যন্ত্র সংক্রান্ত সমস্যা থাকলে সতর্ক থাকুন। সন্তানের কর্মজীবন নিয়ে উদ্বেগ বাড়তে পারে। অন্যের উপকার করতে গিয়ে নিজেই ঝামেলায় জড়াতে পারেন। প্রেমের সম্পর্কে প্রতারণার আশঙ্কা রয়েছে। ছোট শিল্প বা হস্তশিল্পের ব্যবসায় লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে।

ধনু রাশি

অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। নতুন চাকরি বা কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। হাড়ে চোট লাগার আশঙ্কা থাকায় সাবধানে চলাফেরা করুন। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ বাড়তে পারে। ঘনিষ্ঠ বন্ধুকে আর্থিক সাহায্য করতে হতে পারে।

মকর রাশি

হজমের সমস্যায় অস্বস্তি বাড়তে পারে। দূরের ভ্রমণে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। শখ পূরণ করতে গিয়ে সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। ছোট ভাইয়ের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। খনিজ পদার্থ, যন্ত্রাংশ কিংবা কম্পিউটার ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ লাভজনক হতে পারে।

কুম্ভ রাশি

ব্যবসায় অসতর্কতার কারণে ভুল হতে পারে। পুরোনো বা দীর্ঘস্থায়ী রোগ ফের মাথাচাড়া দিতে পারে। প্রাপ্য অর্থ বা সুযোগ পেতে দেরি হতে পারে। গলার সমস্যায় ভুগতে পারেন। তবে নির্ভরযোগ্য কোনও প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।

মীন রাশি

ক্রয়-বিক্রয় সংক্রান্ত আইনি জটিলতা বাড়তে পারে। দাম্পত্যে অশান্তির আশঙ্কা রয়েছে। দালালি বা মধ্যস্থতার কাজে অর্থলাভ হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। আত্মীয়দের নিয়ে সমস্যা বাড়তে পারে। আগুন ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকুন। অংশীদারি ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।