চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: সিংহ রাশির জাতকদের জটিলতা বাড়বে। রাশির জাতকরা আজ নতুন কোন সম্পর্কে জড়াতে পারেন। আজ মঙ্গলবার, আপনার দিনটি কেমন কাটবে তা জানতে পড়ুন আজকের রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশি: আজ অজানা কিছু সমস্যা আসতে পারে। যা আপনার কর্ম ক্ষেত্রে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। নতুন ব্যবসার উদ্যোগ নিলে আজ তা ফলপ্রসূ হবে। অনিয়মিত খাদ্যাভাসে শারীরিক অস্বস্তি বাড়তে পারে।
বৃষ রাশি: আজ আপনার দীর্ঘদিনের আর্থিক চিন্তা কমতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং সৃজনশীল কাজের সাফল্য আসবে। পরোপকারের জন্য আপনার টাকা খরচ হতে পারে।
মিথুন রাশি: পুরনো যোগাযোগ আজ আপনার অনেক কাজে লাগবে নতুন কোন ব্যবসায়িক চুক্তিতে লাভবান হতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকরা নিকট আত্মীয়দের বিষয় কোন দুঃসংবাদ পেতে পারেন। জমি বাড়ির বিষয় আজ বিশেষভাবে সতর্ক থাকুন। জনসেবা মূলক কাজে আজ অতিরিক্ত অর্থ ব্যয় হবে।
সিংহ রাশি: আজ আইনি জটিলতায় পড়তে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। কাউকে অন্ধবিশ্বাস করে ঠকতে পারেন।
[আরও পড়ুনঃ Amroha Blast: বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ! মৃত ৪ মহিলা সহ ৬]
কন্যা রাশি: কন্যা রাশির জাতকরা নিজেদের আবেগকে লাগাম দিন। শত্রুরা আজ আপনার কাজ সম্পন্ন করতে বাধা দেবে। নতুন ব্যবসায়িক লগ্নিতে মুনাফা পাবেন। (Daily Horoscope)
তুলা রাশি: নিজের উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন। পুরনো বন্ধুর সাহায্য পেতে পারেন। আগের ঋণ পরিশোধ করতে পারবেন। ঝগড়া ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন।
বৃশ্চিক রাশি: বেসামূলক কাজের কারণে দূর দেশে যাত্রা হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। অপ্রত্যাশিত ভাবে অর্থ লাভ হবে। সৌখিন বা বৈদ্যুতিক সরঞ্জাম কিনতে অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা আছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]
ধনু রাশি: প্রস্রাব বা কিডনির সমস্যা কষ্ট পেতে পারেন। সাংসারিক খরচ বাড়তে পারে। কর্মস্থলে কৌশলে সমস্যার সমাধান করুন।
মকর রাশি: যৌথ বা অংশীদারি ব্যবসায় জটিলতা বাড়বে। বিয়েতে সাময়িক বাধা আসা সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীকে বিশ্বাস করে গোপন কথা জানালে সমস্যায় পড়তে পারেন।
কুম্ভ রাশি: তৎক্ষণাৎ সিদ্ধান্তের কারণে আজ ক্ষতি হতে পারে। লেনদেনের কাজ আজ সর্তকতার সাথে করুন। পারিবারিক শত্রুর কারণে সমস্যায় পড়তে পারেন। আজ সপরিবারে ভ্রমণের সুযোগ রয়েছে।
মীন রাশি: নেতিবাচক চিন্তায় আজ বিভ্রান্তি বাড়বে। পুরনো বিবাদ মিটে যাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। ব্যবসায় অন্যের ভুলের দায় আপনাকে নিতে হবে। গুরুজনের স্বাস্থ্য হানি হতে পারে।