ad
ad

Breaking News

West Indies

গ্রিভস-হোপের সাহসিকতায় ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক ড্র

হোপ আউট হওয়ার পর সপ্তম উইকেটে গ্রিভসের সঙ্গে জুটি বাঁধেন কেমার রোচ।

west-indies-vs-new-zealand-test-draw-christchurch

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শেষ । ৫৩১ রানের লক্ষ্য থাকলেও শেষ দুই দিনে ঐতিহাসিক লড়াই তুলে ম্যাচ ড্র করল ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভসের অপরাজিত ২০২ এবং কেমার রোচের ধৈর্যশীল ৫৮ রান কিউয়িদের হাত থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নিল। ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক টেস্ট ফর্ম আশাপ্রদ না হলেও ক্রাইস্টচার্চে তারা দেখাল অনন্য জেদ। চতুর্থ ইনিংসে ৫৩১ রান তুলতে নামা ক্যারিবিয়ানরা শুরুতেই চাপে পড়ে। ১০০ রানের মধ্যেই পড়ে চার উইকেট। জন ক্যাম্পবেল (১৫), ত্যাগনারাইন চন্দ্রপল (৬), অলিক অ্যাথানজে (৫) ও রোস্টন চেজ (৪) দ্রুত ফিরলে ম্যাচ কার্যত হাতের মুঠোয় চলে আসে নিউজিল্যান্ডের।কিন্তু সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন শাই হোপ ও গ্রিভস। হোপ ২৩৪ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে স্থিতি দেন। পঞ্চম উইকেটে তাঁদের ১৯৬ রানের জুটি ম্যাচের রং বদলে দেয়। 

হোপ আউট হওয়ার পর সপ্তম উইকেটে গ্রিভসের সঙ্গে জুটি বাঁধেন কেমার রোচ। দুই ক্রিকেটার গড়ে তোলেন ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি—যা শেষ পর্যন্ত ম্যাচ বাঁচানোর মূল ভিত্তি।জাস্টিন গ্রিভস ৩৮৮ বলে ২০২ রান করেন। এরমধ্যে ১৯টি চার। ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যান। কেমার রোচ ২৩৩ বলে ৫৮ রান ( ৮টি চার)। টেস্ট কেরিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষ করে ৬ উইকেটে ৪৫৭, প্রায় দু’দিন ব্যাট করে তুলে নেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করে  ২৩১ রান, ওয়েস্ট ইন্ডিজ  ১৬৭। দ্বিতীয় ইনিংসে লাথাম (১৪৫) ও রাচিন রবীন্দ্রের (১৭৬) সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৮ উইকেটে ৪৬৬ রানে ডিক্লেয়ার করে।৫৩০ রানের লিড নিয়ে ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল কিউয়িরা। কিন্তু গ্রিভস-রোচ-হোপের অদম্য লড়াই শেষ দিনে সব হিসেব পাল্টে দিল।২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটি ছিল নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ। প্রথমবারের চ্যাম্পিয়নরা শুরু করল ড্র দিয়ে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ পেল  এক পয়েন্ট।