ad
ad

Breaking News

শীতের আমেজ

বাড়বে রাতের দিকের তাপমাত্রা, তবে কী শীতের আমেজ ফিকে হতে চলেছে?

Bangla Jago TV Desk : মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। এই শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমেছিল। সেই তাপমাত্রা আবার ১৫ […]

Bangla Jago TV Desk : মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। এই শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমেছিল।

সেই তাপমাত্রা আবার ১৫ ডিগ্রির উপরে উঠবে। সপ্তাহান্তে আবহাওয়ার বদল উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। ডিসেম্বরের শুরুতেও হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা।

 

FREE ACCESS