চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: রেয়ার আর্থের বাজারে চীনা প্রভাব চিন্তায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এমন পরিস্থিতিতে নয়াদিল্লির সাহায্য চাইলেন সেই দেশের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট (Rare Earth)। তবে শুধু ভারত একা নয়, এই ব্যাপারে আমেরিকা পাশে চায় ইউরোপিয়ান দেশগুলিকেও। যদিও ট্যারিফ প্রসঙ্গে কিছু বলেননি বেসেন্ট। তবে তাঁর বক্তব্য স্পষ্ট যে কোথাও না কোথাও চীন তাদের চাপে ফেলেছে।
আরও পড়ুনঃ গোপন নথিপত্র পাচারের অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিশ্লেষক
সম্প্রতি ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন স্কট। সেখানে এই বিষয়ে তিনি নিজের ও আমেরিকার অবস্থান জানান। বেসেন্টের দাবি, লড়াইটি চীনের সঙ্গে গোটা বিশ্বের। তিনি বলেন, “ওদের তরফ থেকে টার্গেট করা হয়েছে রেয়ার আর্থের সাপ্লাই চেনকে। তবে সেটা সহ্য করব না আমরা।” এরপরই তিনি ভারতকে এই ব্যাপারে পাশে দাঁড়ানোর প্রসঙ্গটি তোলেন। মার্কিন ট্রেজারি সচিব বলেন, “আমরা আশা করছি ভারত ও ইউরোপিয়ান দেশগুলি আমাদের চীনের বিরুদ্ধে লড়াইতে সাহায্য করবে।” (Rare Earth)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
আমেরিকার প্রধান লক্ষ্য রেয়ার অর্থের বাজারের ক্ষেত্রে চীনের দাপট কমানো। সেই ব্যাপারে বেসেন্ট সাক্ষাৎকারে জানিয়েছেন, “কোনও ঝুঁকি নিতে চাই না আমরা।” পাশাপাশি, ট্রাম্পের লক্ষ্য কি সেটাও তুলে ধরেন। তাঁর বক্তব্য, “মার্কিন প্রেসিডেন্ট দাঁড় করাতে চান গুরুত্বপূর্ণ খনিজ, সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে। এটাই আমেরিকা ফার্স্ট অ্যাজেন্ডা ওনার।” এরপরই অন্যান্য দেশগুলি থেকে সাহায্য নিয়ে আশা প্রকাশ করেন স্কট। তিনি বলেন, ” মিত্র দেশগুলির সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের সঙ্গে এই সপ্তাহে দেখাও করব। সহযোগিতা পাব আশা করছি ইউরোপ, ভারত ও এশিয়ার গতাান্ত্রিক দেশগুলির থেকে।” সেক্ষেত্রে কোন পথে এগোয় বিষয়টি, তার উপর নজর থাকবে সকলের। (Rare Earth)