চিত্রঃ নিজস্ব
তরুণ মুখোপাধ্যায়, সৌগত রায়, হুগলি: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জুয়েলারি রিটেল ব্র্যান্ড ‘তানিস্ক’ ঐতিহ্যবাহী শ্রীরামপুর শহরে চালু করল তাদের এক বিশাল ও বর্ণাঢ্য শোরুম। শ্রীরামপুরের এনএস অ্যাভিনিউতে অবস্থিত প্রায় ৬,০০০ বর্গফুটের এই নতুন শোরুমে স্থান পেয়েছে সোনা, প্ল্যাটিনাম এবং হিরের নান্দনিক সব অলঙ্কার। আধুনিক ও বৈচিত্র্যময় এই কালেকশন স্থানীয় ক্রেতাদের মন জয় করবে বলে আশাবাদী সংস্থাটি।
নতুন বিপণিটির সূচনা নিয়ে সংস্থাটির পূর্বাঞ্চলীয় বিজনেস হেড অলক রঞ্জন জানান, শ্রীরামপুরে পূর্বেই তানিস্কের একটি শোরুম ছিল। তবে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখেই আরও বড় পরিসরে এই শোরুমটি নতুন করে পুনরায় চালু করা হলো। বিয়ে কিংবা যেকোনো উৎসব-অনুষ্ঠানের উপযোগী অনন্য ডিজাইনের গয়না এখন একই ছাদের তলায় পাবেন ক্রেতারা।
শোরুমটির নতুন করে যাত্রা শুরু উপলক্ষে আগামী ১৫ এবং ১৬ আগস্ট সোনার গয়নার মজুরি ও হিরের গয়নার ওপর থাকছে বিশেষ ছাড়। পাশাপাশি এই শোরুমে শুরু হচ্ছে একটি বিশেষ ‘ডায়মন্ড উৎসব’, যেখানে প্রাকৃতির হিরেসহ হিরের যাবতীয় এক্সক্লুসিভ কালেকশন মিলবে। উৎসবের এই মরসুমে শ্রীরামপুর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের নতুন এই শোরুমে এসে পছন্দের গয়না কেনাকাটার আমন্ত্রণে জানিয়েছে তানিস্ক কর্তৃপক্ষ।