ad
ad

Breaking News

W V Raman

মৃত্যু নামক বিভীষিকার মুখ থেকে ফিরে আসার কাহিনী শোনালেন রমন

উল্লেখ্য, চেন্নাইয়ে রমনের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব খুব একটা বেশি।

Raman tells the story of his return from the horror of death

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: মৃত্যু নামক বিভীষিকাকে খুব কাছ থেকে দেখলেন ভারতের প্রাক্তন জাতীয় কোচ ডব্লিউ ভি রমন। তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গত মঙ্গলবারের সেই ভয়াবহতা নিয়ে নিজের সেই অভিজ্ঞতার কথা লিখেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার। এবং এই ঘটনার পর তিনি এখনও যথেষ্ট আতঙ্কিত।

এই প্রসঙ্গে রমন লেখেন, ‘গত মঙ্গলবার ভাইরাল সংক্রমণের কারণে আমার শরীর খুব একটা ভাল ছিল না। সেই কারণে আমি চিকিৎসকের পরামর্শ নিতে যাই। তখন উনি আমাকে বেশ কিছু ওষুধ দেন। যেগুলি আমি বাড়ি এসে খাওয়ার পর খাই। কিন্তু ওষুধগুলো খাওয়ার পরই আমার সারা শরীরে কি সব বের হতে থাকে। যা দেখে আমি খুবই ঘাবড়ে যাই। এবং সারা শরীর জুড়ে এইরকম অবস্থা দেখে আমি আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে চলে যাই।

এবং হাসপাতালে যাওয়ার সময়ই আমার প্রচন্ড শ্বাসকষ্টের পাশাপাশি একটা অস্বস্তিবোধও হচ্ছিল। এমনকি বুকে ব্যথাও অনুভব করছিলাম। চিকিৎসককে সেই কথা জানিয়েও ছিলাম। পাশাপাশি শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। একটা সময় জ্ঞানও হারিয়ে ফেলি। জ্ঞান আসার পর মনে হয়েছিল যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম।’

উল্লেখ্য, চেন্নাইয়ে রমনের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব খুব একটা বেশি। ফলে খুব তাড়াতাড়িই প্রাক্তন জাতীয় ক্রিকেটার হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। এবং সেই হাসপাতালের চিকিৎসকরা যেভাবে তাঁর জীবন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বূপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি রমন। অবশ্য তবুও তিনি থেমে থাকেননি। এই ঘটনা ঘটার পরদিনই মহিলাদের দল নিয়ে আয়ারল্যান্ড উড়ে যেতে হয়েছিল তাঁকে।

সব শেষে রমন সবার উদ্দেশ্যে লেখেন, ‘মৃত্যু আর জীবনের মধ্যে ফারাক মাত্র কয়েক সেকেন্ডের। তাই সবার কাছে অনুরোধ শরীর সম্বন্ধে সচেতন থাকুন। কোনওরকম শারীরিক কষ্ট হলে তা নিয়ে ছেলেখেলা করবেন না। তবে আমি চাই ভাগ্য বা ঈশ্বর সবাকে আশীর্বাদ করুন।’