চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: অন্ধ্রপ্রদেশের বাপটলা জেলায় এক গ্রানাইট পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল ৬ জন শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১০ জন(Quarry Accident)। রবিবার সকালে বল্লিকুরবা এলাকায় ‘সত্যকৃষ্ণ’ নামে একটি পাথর খাদানে ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, খনন চলাকালীন হঠাৎই এক বিশাল পাথর খসে পড়ে, যার ফলে ঘটে ভয়াবহ ধস। মুহূর্তের মধ্যে পাথরের নিচে চাপা পড়ে যান ১৬ জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। বাকিদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
[আরও পড়ুনঃ Bhagirathi Flooding: ভাঙন রোধে নিষ্ক্রিয় কেন্দ্র, বিপর্যয় রুখছে রাজ্য সরকার ]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছয়জনই ওড়িশার বাসিন্দা।আহতদের মধ্যেও অধিকাংশই ওড়িশা থেকে আসা পরিযায়ী শ্রমিক।আহত ১০ জন বর্তমানে নরসারাবপেটের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন(Quarry Accident)। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। পাশাপাশি আহতদের চিকিৎসা যাতে দ্রুত এবং যথাযথভাবে হয়, সেই বিষয়েও কড়া নজর রাখার কথা বলেছেন তিনি।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করেছেন বাপটলা জেলার পুলিশ সুপার তুষার ডুডি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পাথর খাদানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না(Quarry Accident)। অনুমান করা হচ্ছে, নিরাপত্তা বিধির অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। কি করে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। শ্রমিক নিরাপত্তা ও খনিশিল্পে সুরক্ষাবিধি নিয়ে ফের একবার বড় প্রশ্ন তুলে দিল অন্ধ্রপ্রদেশের এই মর্মান্তিক ঘটনা। এখন দেখার, তদন্তের পর প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।