ad
ad

Breaking News

India-Russia

‘অর্থনৈতিকভাবে অর্থহীন’, তেল কেনা নিয়ে ভারতের ওপর মার্কিন চাপের কটাক্ষ পুতিনের

Bangla Jago Desk: “অর্থনৈতিকভাবে অর্থহীন” রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর মার্কিন চাপ প্রসঙ্গে এমনটাই দাবি করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (India-Russia)। দক্ষিণ রাশিয়ার সোচিতে আন্তর্জাতিক ভালদাই আলোচনা সভায় ভারত সহ ১৪০টি দেশের সিকিউরিটি এবং জিওপলিটিক্যাল বিশেষজ্ঞদের  উপস্থিতিতে তিনি পরিষ্কার করে দিলেন যে এই অপমান ভারত মেনে নেবে না। এখানেই শেষ নয়, তিনি আরও […]

India-Russia: Putin Slams US Pressure Over Oil Deal with India

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: “অর্থনৈতিকভাবে অর্থহীন” রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর মার্কিন চাপ প্রসঙ্গে এমনটাই দাবি করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (India-Russia)। দক্ষিণ রাশিয়ার সোচিতে আন্তর্জাতিক ভালদাই আলোচনা সভায় ভারত সহ ১৪০টি দেশের সিকিউরিটি এবং জিওপলিটিক্যাল বিশেষজ্ঞদের  উপস্থিতিতে তিনি পরিষ্কার করে দিলেন যে এই অপমান ভারত মেনে নেবে না। এখানেই শেষ নয়, তিনি আরও জানান যে মোদি তাঁর ভালো বন্ধু এবং দেশের স্বার্থের বিরুদ্ধে তিনি কখনও সিদ্ধান্ত নেবেন না।

আরও পড়ুনঃ India China Flights: ভারত-চিন সম্পর্কে বরফ গলল, ফের শুরু হচ্ছে সরাসরি বিমান পরিষেবা

পুতিন বলেন, “অর্থনৈতিকভাবে এটা অর্থহীন। এতে ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিরই।” নয়াদিল্লিকে প্রাধান্য দিয়ে পুতিন বলেন, “অপমান কখনও মেনে নেবে না ভারত। মোদি আমার বন্ধু। আমি জানি দেশের স্বার্থের বিরুদ্ধে তিনি কখনও সিদ্ধান্ত নেবেন না।” রুশ প্রেসিডেন্ট বোঝান ঠিক কতটা ক্ষতি হবে যদি ভারত, রাশিয়ার থেকে জ্বালানি কেনা বন্ধ করে দেয়। এর সঙ্গে তিনি বলেন, “নেতারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, তা অতি মনোযোগ দিয়ে দেখবেন ভারতের মানুষ। তাঁরা কখনও অপমান  সহ্য করবেন না।” (India-Russia)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

এছাড়া আমেরিকার দ্বিচারিতা নিয়েও সুর চড়ান পুতিন। তিনি বলেন, “ওরা ভারতকে চাপ দিচ্ছে। কিন্তু রাশিয়ার উপর ওরা নিজেরাই নির্ভরশীল।” ইউরেনিয়াম আমদানির প্রসঙ্গ টেনে রুশ প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া থেকে বেশ ভালো পরিমাণেরই ইউরেনিয়াম আমদানি করে আমেরিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। আমরা দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী মার্কিন বাজারে।” পাশাপাশি, তিনি এটাও জানান যে তিনি ভারত সফরে আসবেন ডিসেম্বরে। (India-Russia)

প্রসঙ্গত, রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর শুল্কের হার দ্বিগুণ করে দেয় আমেরিকা। তাঁদের অভিযোগ, ভারত রাশিয়ার থেকে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে তাদের সাহায্য করছে। তবে নয়াদিল্লির তরফ থেকেও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে দেশের চাহিদা অনুযায়ী যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।  যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝেমধ্যেই দাবি করেন যে ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক দারুন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভালো বন্ধু। এমনকি মোদির জন্মদিনে তিনি শুভেচ্ছা পর্যন্ত জানিয়েছেন। (India-Russia)