ad
ad

Breaking News

টাকার বিনিময়ে ভারত বিরোধী প্রচার? মোদির ভিডিও ডিলিট ইস্যুতে ক্ষমা চেয়ে চাঞ্চল্যকর তথ্য স্বীকার মেটার

এরপরই সংস্থার প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চান মেটাকর্তা মার্ক জাকারবার্গ।

meta-apologizes-to-india-over-pm-modi-video-removal

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে ভারত বিরোধী এজেন্ডা ছড়ানোর চাঞ্চল্যকর অভিযোগ কার্যত মেনে নিল মার্ক জাকারবার্গের সংস্থা ‘মেটা’। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জেন-জি (Gen-Z) পড়ুয়াদের উদ্দেশ্যে বানানো একটি সেলফি ভিডিও প্ল্যাটফর্ম থেকে মুছে যাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সূচনা হয়। ঘটনার জল গড়ালে কেন্দ্র মেটাকে কড়া বার্তা দেয়। এরপরই সংস্থার প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চান মেটাকর্তা মার্ক জাকারবার্গ। একই সঙ্গে বিশেষ কিছু বার্তা ও কনটেন্ট ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বিপুল অর্থ নেওয়ার কথা স্বীকার করায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র।

মেটার এই স্বীকারোক্তির পর উদ্বেগ বেড়েছে দিল্লির। অভিযোগ উঠেছে, কৃষক আন্দোলন, যন্তর-মন্তরে বিক্ষোভ, ই-২০ পেট্রল বা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির ডিপফেক ভিডিও ভাইরাল করার মতো বিষয়গুলোকে হাতিয়ার করে দেশের যুব সমাজকে খেপিয়ে তোলার চক্রান্ত চলছিল। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে শুরু করে পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যু—মাঠ-ময়দানের চেয়েও অনেক বেশি ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় মগজধোলাইয়ের কাজে ব্যবহার করা হয়েছে বলে ওয়াকিবহাল মহলের দাবি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণানের সঙ্গে বৈঠক করেন মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানসহ উচ্চপদস্থ প্রতিনিধিদল। প্রায় ৪৫ মিনিটের এই বৈঠকে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট প্রতিরোধে মেটার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, অর্থের বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার এবং দেশবিরোধী ষড়যন্ত লাগাম টানতে কঠোর নির্দেশ দিয়েছে কেন্দ্র।