ad
ad

Breaking News

Mamata Banerjee

নেতাজির জন্মদিনে রেড রোড থেকে SIR প্রসঙ্গে কেন্দ্র-কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে রাজ্য সরকারের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআর-এর নামে বাংলার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে।

Mamata Banerjee-attacks-centre-and-ec-over-sir-on-netajis-birthday

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রেড রোডে নেতাজি স্মরণ মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিয়ে এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর সরাসরি প্রশ্ন, “নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি হিয়ারিংয়ে ডাকা হতো?” রেড রোডের সুভাষ স্মরণের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নেতাজির ফাইল প্রকাশ-সহ একাধিক ইস্যুতে সুর চড়ান।  

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে রাজ্য সরকারের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআর-এর নামে বাংলার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকে এসআইআর শুনানিতে তলব করার প্রসঙ্গেও  মুখ্যমন্ত্রী বলেন। তিনি বলেন, “বাংলার ১ কোটি ৩৮ লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। তার আগে একতরফাভাবে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে।” এদিন নেতাজির অন্তর্ধান রহস্য এবং ফাইল প্রকাশ নিয়ে কেন্দ্রের গড়িমসি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন তাঁর অন্তর্ধান রহস্যের আজও কিনারা হল না?”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এই প্রক্রিয়া আসলে বিজেপি ও কমিশনের একটি ‘চক্রান্ত’। বিশেষ করে শুনানির নামে বয়স্ক ও অসুস্থ মানুষদের যেভাবে দূরে দূরে পাঠানো হচ্ছে, তাকে ‘হেনস্থা’ হিসেবেই দেখছেন তিনি। উল্লেখ্য, এই সমস্যার সমাধানে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ইতিপূর্বেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঁচবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।