ad
ad

Breaking News

কলকাতা পুরসভা

দৃশ্যদূষণ রোধে তৎপর KMC, হোর্ডিং সরাতে অভিযান শুরু ২১ নভেম্বর থেকে

Bangla Jago Desk: দৃশ্যদূষণ রোধে কলকাতা পুরসভা আরও সচেতন হয়েছে। উৎসবের জন্য রাস্তায় লাগানো হোর্ডিং সরাতে অভিযান শুরু করবে পুরসভা। আগামী ২১ নভেম্বর থেকে এই অভিযান শুরু হবে। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “উৎসবের জন্য রাস্তায় যেসব হোর্ডিং লাগানো হয়েছিল, সেগুলো খুলে ফেলতে হবে। প্যান্ডেলের জন্য লাগানো বাঁশও খুলে নেওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। যত্রতত্র […]

Bangla Jago Desk: দৃশ্যদূষণ রোধে কলকাতা পুরসভা আরও সচেতন হয়েছে। উৎসবের জন্য রাস্তায় লাগানো হোর্ডিং সরাতে অভিযান শুরু করবে পুরসভা। আগামী ২১ নভেম্বর থেকে এই অভিযান শুরু হবে। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “উৎসবের জন্য রাস্তায় যেসব হোর্ডিং লাগানো হয়েছিল, সেগুলো খুলে ফেলতে হবে। প্যান্ডেলের জন্য লাগানো বাঁশও খুলে নেওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। যত্রতত্র লাগানো বাঁশ না খুললে তা বাজেয়াপ্ত করা হবে।”

বিশ্ববাংলা শিল্প সম্মেলনের আগে শহরের সৌন্দর্যায়নেও নজর দিচ্ছে প্রশাসন। পরিবেশ বিভাগে লোকজনের অভাব রয়েছে। শহরে অনেক জায়গায় হোর্ডিং রয়েছে। সেগুলো সরানোর জন্য অভিযান শুরু হবে। মেয়র বলেন, “সবাইকে সমস্ত বাঁশ খুলে নিতে হবে নাহলে সেটা বাজেয়াপ্ত করা হবে। পরিবেশ রক্ষায় মিস্ট ক্যানন চালু করতে হবে।

তবে গ্রীন ট্রাইব্যুনাল থেকে মিস্ট ক্যানন বন্ধ রাখতে হবে। জায়গায় এয়ার কোয়ালিটি খুব খারাপ সেখানে মিস্ট ক্যানন চালাতে হবে।” এই অভিযানে পুরসভার পরিবেশ বিভাগের কর্মীরা অংশ নেবেন। তারা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হোর্ডিং ও বাঁশ সরিয়ে ফেলবেন।

Free Access