ad
ad

Breaking News

Ajay River

Ajay River: শিবপুজোর জল আনতে গিয়ে অজয় নদীতে ডুবে দশম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

নদীতে নামার কিছুক্ষণ পরই হঠাৎ তলিয়ে যায় সে। বন্ধুরা প্রাণপণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি

Ajay River Student Kalyan Das Drowns While Collecting Water

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবপুজোর জন্য জল আনতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হল জামগ্রাম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র কল্যাণ দাসের (১৪)। আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল এই মেধাবী কিশোরের। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ জামগ্রামের ব্রাহ্মণপাড়া। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কয়েকজন সহপাঠীর সঙ্গে কল্যাণ যায় অজয় নদের রুনাকুড়া ঘাটে। উদ্দেশ্য—শিবের মাথায় অর্ঘ্য দেওয়ার জন্য জল সংগ্রহ। নদীতে নামার কিছুক্ষণ পরই হঠাৎ তলিয়ে যায় সে। বন্ধুরা প্রাণপণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি (Ajay River)।

আরও পড়ুন: FIFA Blame: ভারতীয় ফুটবলের অধঃপতনের জন্য দায়ী ফিফা! মত এআইএফএফ প্রেসিডেন্টের

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি শুরু করেন। বহু চেষ্টার পর অচেতন অবস্থায় কল্যাণকে উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, পড়াশোনায় ভালো এবং সবার সঙ্গে মিশুক স্বভাবের ছিল কল্যাণ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্কুলের শিক্ষক-সহপাঠীরাও গভীর শোক প্রকাশ করেছেন (Ajay River)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/

পুলিশ জানিয়েছে, নদীর গভীরতা ও প্রবল স্রোতের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তদন্ত চলছে। এই ঘটনা স্থানীয়দের নদীতে স্নান বা জল সংগ্রহের সময় সতর্ক থাকার বার্তা দিয়েছে (Ajay River)।