চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: সত্যেন মহন্তঃ কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর: স্কুল পড়ুয়াদের নিয়ে কালিয়াগঞ্জে ব্লক লেবেল কর্মশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ(Kaliaganj Block)। মঙ্গলবার সকাল ১১ টায় প্রথমে কালিয়াগঞ্জ পৌর উৎসব ভবনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করেন এরপর পৌর উৎসব ভবনের তৃতীয় তলায় স্কুল পড়ুয়াদের নিয়ে কালিয়াগঞ্জে ব্লক লেবেল এই কর্মশালার সূচনা হয়। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়াপারর্সন শ্রীমতী তুলিকা দাস, আয়োগের পরামর্শদাতা শ্রীমতী অনন্যা চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক মানস মন্ডল, আয়োগের আইনি পরামর্শদাতা শ্রীমতী সিদ্দিকা পারভীন, সিডাব্লউসির চেয়ারপার্সন দীপান্বিতা দে আগরওয়ালা, জেলাপরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা দেবশর্মা।
[আরও পড়ুনঃ Cycle Distribution: আরও সাড়ে ১২ লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে সাইকেল, বর্ধমানের সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর]
এছাড়াও ছিলেন জেলা সমাজকল্যাণ অফিসার মলয় চ্যাট্টার্জি, জেলা শিশু সুরক্ষা অফিসার অসিতরঞ্জন দাস, পুরপ্রধান রামনিবাস সাহা, পুরসভার কার্য নির্বাহী অফিসার অর্ণব রায়, আইসি দেবব্রত মুখার্জি, সিডিপিও কৃতি কুন্ডু প্রমুখ(Kaliaganj Block)। এই কর্মশালার আয়োজন প্রসঙ্গে, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়াপারর্সন শ্রীমতী তুলিকা দাস বলেন, আজ কালিয়াগঞ্জে ব্লক লেবেল কর্মশালায় ১০ টি বিদ্যালয়ের অষ্টম-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক আইন নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
তিনি আরো জানান শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয় নিয়ে সারাবছরই কাজ করে থাকে আয়োগ। আজকের এই কর্মশালায় ছাত্র-ছাত্রীদের মধ্যে শিশু সুরক্ষা সচেতনতা করা হয়(Kaliaganj Block)। পাশাপাশি এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করেন।