ad
ad

Breaking News

Golden Kali

সোনার ঝলকে ঝলমল বোলপুর তৃণমূলের দলীয় কার্যালয়, অনুব্রত মণ্ডলের ভক্তি ও আড়ম্বরের পুজো

Bangla Jago Desk: সোমবার কালীপুজোর সকালে বোলপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে দেখা গেল এক অন্য রকম দৃশ্য। দলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল নিজেই হাজির হলেন মা কালীর দর্শনে (Golden Kali)। দলীয় কার্যালয়ের চত্বরে তখন পুজোর প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে। আরও পড়ুন: Siddheshwari Kali: বাগবাজারের ‘উত্তর কলকাতার গিন্নি মা’! সিদ্ধেশ্বরী মন্দিরে কেন আসতেন শ্রীরামকৃষ্ণ ও গিরিশচন্দ্র? প্রথমেই […]

Golden Kali Puja at Bolpur TMC Office Draws Thousands

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: সোমবার কালীপুজোর সকালে বোলপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে দেখা গেল এক অন্য রকম দৃশ্য। দলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল নিজেই হাজির হলেন মা কালীর দর্শনে (Golden Kali)। দলীয় কার্যালয়ের চত্বরে তখন পুজোর প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে।

আরও পড়ুন: Siddheshwari Kali: বাগবাজারের ‘উত্তর কলকাতার গিন্নি মা’! সিদ্ধেশ্বরী মন্দিরে কেন আসতেন শ্রীরামকৃষ্ণ ও গিরিশচন্দ্র?

প্রথমেই তিনি রান্নার প্রস্তুতি খতিয়ে দেখেন। সেখানে একে একে দেখে নেন অন্নভোগের সমস্ত ব্যবস্থা ঠিকঠাক চলছে কি না। তারপর যান মা কালীর মৃন্ময়ী প্রতিমার সামনে। সেখানে দাঁড়িয়ে ভক্তি ভরে প্রণাম করেন তিনি। হাতে ফুল, চোখে গভীর শ্রদ্ধা — যেন রাজনীতিবিদ অনুব্রত নয়, একজন ভক্ত। এই পুজো নিয়ে তাঁর আবেগও প্রবল। বলেন, “এই একটাই পুজোতে আমি উপোস থাকি। প্রচুর মানুষ আসেন, সবাইকে প্রসাদ দেওয়া হয়। নিয়ম-নিষ্ঠার সঙ্গে পুজো হয়। মা খুব জাগ্রত।” (Golden Kali)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

দলীয় কার্যালয়ের এই কালীপুজো এখন জেলার মানুষের কাছে এক বার্ষিক উৎসবের রূপ নিয়েছে। প্রতিবছর হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান। এ বছরও তার ব্যতিক্রম নয়। পুজোর দিন রাতে প্রায় সাড়ে তিন হাজার ভক্তদের অন্নভোগ খাওয়ানো হবে। মেনুতেও রয়েছে রাজকীয় ছোঁয়া — খিচুড়ি, পাঁচরকম ভাজা, নানা রকম সবজি, পাঁঠার মাংস, চাটনি, পাঁপড় — সব মিলিয়ে এক বিশাল আয়োজন। (Golden Kali)

সবচেয়ে আকর্ষণীয় দিক হল, মা কালীর প্রতিমাকে সোনায় মোড়া হয়েছে সম্পূর্ণভাবে। মাথা থেকে পা পর্যন্ত গহনার ঝলকে আলোকিত তিনি। অনুব্রত মণ্ডল জানান, “মায়ের কাছে অনেকেই মানসিক করেন। তারা এসে সোনা দিয়ে যান। আজকেই দেখুন না, প্রায় ১২ ভরি সোনার গহনা পড়বে মায়ের কাছে। সবই মানসিকের জিনিস।”

মা কালীর গলায় সোনার হার, হাতে বালা, কোমরে কাঁকন, মাথায় সোনার মুকুট— যেন রাজরাজেশ্বরী রূপে সেজে উঠেছেন মা। দলীয় কার্যালয় চত্বর জুড়ে আলো, ফুল, ধূপ, আর ভক্তদের উচ্ছ্বাসে মেতে উঠেছে বোলপুর।

এই সোনার কালীপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বোলপুরের মানুষের কাছে এখন এক অভিনব সামাজিক মিলনক্ষেত্র, যেখানে রাজনীতি ছাপিয়ে উঠে আসে ভক্তি, ঐতিহ্য আর বিশ্বাসের দীপ্তি। (Golden Kali)