ad
ad

Breaking News

Garulia Municipality

পুরকর্মীদের নিয়ে গাড়ুলিয়ায় প্রথম কর্মী সম্মেলন

তাঁদের বক্তব্যে জানানো হয়, রাজ্যের পুরকর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে সংগঠন সবসময় পাশে থাকবে।

garulia-municipality-employee-conference-trinankur-bhattacharya

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: গাড়ুলিয়া পুরসভা কর্মী ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে পুরকর্মচারীদের প্রথম রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল গাড়ুলিয়া পুরসভা প্রাঙ্গণে। শ্যামনগর পিনকলের অদূরে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ পুর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সনৎ চক্রবর্তী, নৈহাটি মিউনিসিপাল কর্মচারী ফেডারেশনের সভাপতি তথা রাজ্য কর্মচারী ফেডারেশনের সম্পাদক তপন দত্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাড়ুলিয়া পুরসভার পুরপ্রধান রমেন দাস, উপ-পুরপ্রধান অশোক সিং, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত, কাউন্সিলর পঙ্কজ দাস, দলনেতা তাপস বিশ্বাস, সিআইসি সঞ্জয় সিং ও সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল নেত্রী সোফিয়া খাতুন, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব দাস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।

সভামঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, সনৎ চক্রবর্তী ও তপন দত্ত পুরকর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া ও বকেয়া প্রাপ্য সংক্রান্ত বিষয় তুলে ধরেন। তাঁদের বক্তব্যে জানানো হয়, রাজ্যের পুরকর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে সংগঠন সবসময় পাশে থাকবে। কর্মচারীদের স্বার্থরক্ষায় প্রয়োজন হলে আন্দোলনের পথেও নামার বার্তা দেন তাঁরা। এই সম্মেলনের মাধ্যমে পুরকর্মচারীদের সংগঠন আরও শক্তিশালী হবে এবং তাদের সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরার জন্য একটি সুসংগঠিত মঞ্চ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।