ad
ad

Breaking News

বস্তা ভরা কয়েন দিয়ে লাখ টাকার বাইক

স্বপ্ন পূরণে যখন কয়েনই যথেষ্ট , বস্তা ভরা কয়েন দিয়ে লাখ টাকার বাইক

Bangla Jago desk :  নয় এ হচ্ছে সত্যি ঘটনা । লক্ষ টাকার জিনিস দশ টাকা দিয়ে । দশ টাকার কয়েন দিয়ে লক্ষ টাকার স্বপ্ন পূরণ।   বীরভূমের মল্লারপুরে জয় জগন্নাথ মোটরবাইক শোরুমে দশ টাকার কয়েন দিয়ে লাখ টাকার বাইক কিনে এক যুবক হতভাগ করলেন সবাইকে। বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামের ঘটনা। এক লটারি বিক্রেতা দশ টাকার […]

Bangla Jago desk :  নয় এ হচ্ছে সত্যি ঘটনা । লক্ষ টাকার জিনিস দশ টাকা দিয়ে । দশ টাকার কয়েন দিয়ে লক্ষ টাকার স্বপ্ন পূরণ।   বীরভূমের মল্লারপুরে জয় জগন্নাথ মোটরবাইক শোরুমে দশ টাকার কয়েন দিয়ে লাখ টাকার বাইক কিনে এক যুবক হতভাগ করলেন সবাইকে। বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামের ঘটনা।

এক লটারি বিক্রেতা দশ টাকার কয়েন এক বছর থেকে জমিয়ে লাখ টাকার মোটর বাইক কিনে অবাক করে দিলে সবাইকে।লটারি বিক্রেতার নাম তাপস লেট। লটারির দকানের কারণে রোজই তার ৫ টাকা ১০ টাকার কয়েন জমা পরে। আর সেই কয়েন দিয়েই স্বপ্ন পূরণ মধ্যবিত্তের। তিনি এই দশ টাকা কয়েনগুলি ধীরে ধীরে জমাতে শুরু করেন। ধীরে ধীরে এই কয়েন এর পরিমাণ বাড়তে শুরু করলে তিনি সেই দশ টাকার কয়েন দিয়ে গাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ করেন।

স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তিনি হঠাৎই বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ের জয় জগন্নাথ শোরুমে উপস্থিত হয়। আর সেখানেই ভাঁড় ভর্তি দশ টাকার কয়েন দিয়ে মোটরবাইক শোরুমে হাজির হয়ে যান। সেই সময় ওই লটারি বিক্রেতার সঙ্গে ছিল তার এক আত্মীয়। আর পুরো ফিল্মি কায়দায় ঝোলা ভর্তি কয়েন দেখে রীতিমতো চমকে যান শোরুমের মালিকসহ অন্যান্য কর্মীরা।