ad
ad

Breaking News

Deepika Controversy

Deepika Controversy: দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি ন্যায্য’, অভিনেত্রীকে সমর্থন পরিচালক অনুরাগ বসুর

তবে এবার দীপিকার দাবি ন্যায্য বলেই মন্তব্য করলেন বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ বসু।

Deepika Controversy: 8-Hour Shoot

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং দীপিকা পাড়ুকোন। বিগত কিছু সময় ধরে ‘স্পিরিট’ ছবি নিয়ে বিতর্কের অন্ত নেই। ছবিতে দীপিকার আট ঘন্টার শিফটে শুটিং করার শর্ত দেওয়ায় ও আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করায় ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাড়ুকোন। ব্যাস তারপর থেকেই শুরু বিতর্ক। ইতিমধ্যেই দীপিকার আট ঘন্টার শিফটে শুটিং করার শর্তকে ন্যায্য বলেই মনে করছেন বহু তারকা (Deepika Controversy)।

আরও পড়ুন: Dilip Statement: “২১শে জুলাই নিয়ে মাথাব্যাথা নেই”, ফের পুরনো ফর্মে দিলীপ

পাশাপাশি দীপিকার আট ঘন্টার শিফটে কাজ করার দাবিকে নিয়ে সমালোচনা করছেন অনেকেই। তবে এবার দীপিকার দাবি ন্যায্য বলেই মন্তব্য করলেন বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ বসু।সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ বসু বলেন, ‘আমিও দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে থাকা পছন্দ করি না। আমার অভিনেতারা কখনও কাজের চাপ নিয়ে অভিযোগও করতে পারবেন না। তাই, দীপিকার সঙ্গে এই ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। আমি কখনওই কোনও অভিনেতাকে এই বিষয়ে অভিযোগ করার সুযোগই দিই না (Deepika Controversy)।’

Bangla jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

তাঁর কথায়, ‘আমি চাই আমার অভিনেতারা সেটে খুব আনন্দে থাকুক এবং তাঁদের চরিত্রগুলো সম্পর্কে ভালো ভাবে জানুক। শুটিং শুরুর আগে আমি তাঁদের খুব বেশি তথ্য দিই না। তাঁদের নিজেদের আবিষ্কার করার সুযোগ দিতে চাই।’ ইতিমধ্যেই দীপিকার আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিকে সমর্থন জানিয়েছেন বহু বলিউড তারকাই। অজয় দেবগন, সইফ আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, নেহা ধুপিয়া, রাধিকা আপ্তে, সোনাক্ষী সিনহা, বিক্রান্ত ম্যাসি সহ একাধিক তারকারা (Deepika Controversy)।