ad
ad

Breaking News

Human Touch

ধানের হাঁড়িতে হাত, প্রচারে মানবিক ছোঁয়া চিন্তামণি বিহার

এই সহজ, স্বাভাবিক মুহূর্তই গ্রামবাসীর নজর কেড়ে নেয়

Chintamani Bihar Shows Human Touch During Campaign

চিত্র: নিজস্ব

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: ভোটের প্রচারে ব্যস্ততার মাঝেও মানবিকতার এক অন্য ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের মোহকুড়ি বুথে। তপন বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামণি বিহা এদিন প্রচারে গিয়ে এক সাধারণ গ্রামীণ মহিলার সঙ্গে ধান সিদ্ধ করতে হাত লাগালেন।

আর সেই দৃশ্যই মুহূর্তে এলাকায় চর্চার বিষয় হয়ে ওঠে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ি বাড়ি প্রচারের সময় প্রার্থী দেখতে পান এক গৃহবধূ উঠোনে বসে ধান সিদ্ধ করছেন। ব্যস্ততার মাঝেও থেমে যান তিনি। তারপর কোনও আড়ম্বর ছাড়াই এগিয়ে গিয়ে ওই মহিলার কাজে সাহায্য করতে শুরু করেন। কিছুক্ষণ একসঙ্গে ধান সিদ্ধ করার এই সহজ, স্বাভাবিক মুহূর্তই গ্রামবাসীর নজর কেড়ে নেয়।

প্রার্থীর এই আচরণে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, “ভোটের সময় অনেকেই আসেন, কিন্তু এভাবে সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিশে যাওয়া খুব কমই দেখা যায়।” অনেকেই মনে করছেন, এই ধরনের আচরণ প্রার্থীর মাটির টানকেই তুলে ধরে।এই প্রসঙ্গে চিন্তামণি বিহা বলেন, তিনি নিজেও গ্রামের মানুষ, গ্রামীণ জীবনের সঙ্গে তাঁর পরিচয় নতুন নয়। “ছোটবেলা থেকেই বাড়িতে ধান সিদ্ধ করেছি। আজ প্রচারে এসে যখন দেখলাম এক বধূ ধান সেদ্ধ করছেন, তখন নিজেকে আটকাতে পারিনি। সাহায্য করতে পেরে ভালো লাগছে,” জানান তিনি। ভোটের আগে এমন মানবিক ছোঁয়া যে প্রচারে আলাদা মাত্রা যোগ করছে, তা বলাই বাহুল্য।