চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বিরোধী শিবিরে বড়সড় ভাঙন। কংগ্রেস, সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী। ছাব্বিশের দামামা একপ্রকার বেজেই গিয়েছে। ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে সবুজ শিবির। (Aushgram)
[আরও পড়ুনঃ Nabanna: ডিভিসির ছাড়া জলে ক্ষতি হলে দায়ভার তাদের: নবান্ন]
পূর্ব বর্ধমানের আউশগ্রাম (Aushgram) ২ নম্বর ব্লকের নম্বর বিষ্ণুপুরে একুশে জুলাইয়ের সমর্থনে একটি প্রস্তুতির সভার আয়োজন করা হয়। ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজবিহারী হালদার। এছাড়া উপস্থিত ছিলেন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল দাতা লালন। একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা। সেই প্রস্তুতির সভার শেষেই আউশগ্রাম বিধানসভার কংগ্রেস ও সিপিআইএমের কর্মী, সমর্থক তৃণমূলে যোগদান করেন। বিরোধী দলের থেকে ঘাসফুলে যোগ দেওয়া কর্মী, সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন রাজবিহারী হালদার ও আব্দুল দাতা লালন।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের আউজান ২ নম্বর ব্লক সভাপতি বলেন, বিরোধীরা তাঁদের নিজেদের ভুল বুঝতে পেরেছেন। এলাকায় উন্নয়ন করার জন্য এবং মা মাটি মানুষের সরকারের হাত শক্ত করার জন্য তাঁরা তৃণমূলে যোগদান করেছেন। এই বিষয়ে বিরোধী দল থেকে তৃণমূলে যোগ দেওয়া এক কর্মী বলেন, “এলাকায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যই আমরা প্রায় শতাধিক বিরোধী দলের কর্মী সমর্থক বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। এক তৃণমূলে যোগদানকারী জানান রাজ্য সরকারের যে উন্নয়নের ধারা, তা রাজ্যের প্রতিটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্ইয আমরা ঘাসফুল শিবিরে যোগদান করেছি।” (Aushgram)