ad
ad

Breaking News

Ahmedabad Plane Crash

Ahmedabad Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় তরুণ ক্রিকেটার

সেই মৃতদের তালিকায় ছিলেন এক তরুণ ভারতীয় ক্রিকেটারও। তাঁর নাম দির্ধ প্যাটেল।

Ahmedabad Plane Crash: Young Indian cricketer Dhirdh Patel

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: গত ১২ জুন আহমেদাবাদে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল (Ahmedabad Plane Crash)। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি লন্ডনের পথে যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনার মধ্যে পড়ে। যে ঘটনায় ২৪১ জনের মৃত্যু হয়। সেই মৃতদের তালিকায় ছিলেন এক তরুণ ভারতীয় ক্রিকেটারও। তাঁর নাম দির্ধ প্যাটেল।

২৩ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার ছিলেন গুজরাটের বাসিন্দা। তিনি ইংল্যান্ডের একটি ক্লাব লিডস মর্ডানিয়ান্স ক্লাবের হয়ে ক্রিকেট খেলতেন। ক্লাবের তরুণ ক্রিকেটারের মৃত্যুতে ইতিমধ্যে গভীর শোকজ্ঞাপন করেছে দির্ধের ক্লাব। এক শোকবার্তায় ক্লাবের পক্ষ থেকে লেখা হয়, ‘আমাদের ক্লাবের তরুন ক্রিকেটার দির্ধের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ক্লাবের জার্সিতে অনেক ভাল মুহূর্তে সাক্ষি থেকেছ তুমি। তোমার শকতপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা (Ahmedabad Plane Crash)।’

আরও পড়ুন: Sealdah to North Bengal Train: উত্তরবঙ্গের ট্রেনের পুরোনো পথ, আজও ইতিহাস কথা বলে

উল্লেখ্য, বিমান দুর্ঘটনায় প্রয়াত দির্ধ তাঁর ক্লাবের হয়ে এয়ারডেল অ্যান্ড ওয়াফার্ডেল সিনিয়র ক্রিকেট লিগে খেলতেন। দির্ধ যে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন, তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন সেই লিডস ক্লাবের এক মুখপাত্র। তিনি সংবাদমাধ্যমকে জানান, দির্ধ নতুন চাকরিতে যোগ দেওয়ার পর সমানতালে ক্রিকেট খেলাও চালিয়ে যেতে চেয়েছিলেন। দির্ধের পাশাপাশি তাঁর ভাই কুর্তিক-ও ক্রিকেট খেলতেন। তবে তিনি পুল ক্রিকেট ক্লাবের খেলোয়াড় ছিলেন। তবে দির্ধের মত তিনি বেশিদিন খেলা চালিয়ে যেতে পারেননি।’

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

শুধু ক্রিকেটার হিসেবেই নয়, আহমেদাবাদের বাসিন্দা দির্ধ পড়াশোনাতেও ছিলেন যথেষ্ট ভাল। তিনি ইংল্যান্ডের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম মেধা নিয়ে পড়াশুনা করতেন। প্রিয় ছাত্রের অকাল প্রয়াণে তাই শোকবিহ্বল হয়ে পড়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের অধক্ষ্যরাও। সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে দির্ধের প্রাক্তন অধ্যক্ষ জর্জ বার্গিয়ান্নিস জানান, ‘দির্ধ একজন ব্যতিক্রম ব্যক্তিত্ব ছিলেন। শুধু পড়াশোনা নয়, ওর ব্যক্তিত্ব ও আবেগপ্রবণ মনোভাব আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল।’ এখানেই শেষ নয় জর্জ তাঁর প্রিয় ছাত্রের প্রশংসা করে আরও বলেন, ‘দির্ধ যখন ক্লাস চলত, তখন সে আমার কাছে এমনসব প্রশ্নের উত্তর জানতে চাইত, যে আমি মাঝে মাঝেই আশ্চর্য হয়ে যেতাম। ওকে যে এইভাবে চলে যেতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি (Ahmedabad Plane Crash)।’