ad
ad

Breaking News

migrant death

উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে সাংসদ সামিরুল ইসলাম ও জেলা প্রশাসন

'খুন হয়েছে' — বলছেন স্ত্রী

Migrant Death: Birbhum Worker Found Dead Near Railway Track

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: উত্তরপ্রদেশে রেললাইনের ধারে উদ্ধার হল বীরভূমের পরিযায়ী শ্রমিক প্রতীক হেমরমের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের পাড়ুই থানার দামোদরপুর গ্রামে। পরিবার ও স্থানীয়দের দাবি, এই মৃত্যু স্বাভাবিক নয়, এতে রয়েছে খুনের ইঙ্গিত (migrant death)। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসন ও শাসকদলের নেতৃত্ব।

আরও পড়ুনঃ ড্রোন হামলা থামছে না! আবারও রাশিয়ায় হামলা ইউক্রেনের

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতীক কাজের খোঁজে কয়েক বছর আগে চেন্নাই যান। পরবর্তীতে বেতনজনিত সমস্যার কারণে তিনি ব্যাঙ্গালোরে সিকিউরিটি গার্ড হিসেবে যোগ দেন। সম্প্রতি আবার চেন্নাই ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু আচমকাই উত্তরপ্রদেশের একটি রেললাইন ঘেঁষে তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে; তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। (migrant death)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

মৃতের স্ত্রী শর্মিলা হেমরম জানান, “২২ তারিখে শেষবার কথা হয়েছিল। তখন ওর গলায় ভয় ছিল। তারপর আর ফোন ধরেনি। আমরা নিশ্চিত ওকে খুন করা হয়েছে। প্রশাসনের কাছে বিচার চাই।”

এই ঘটনার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে দামোদরপুরে যান রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম, নয়াগ্রাম বিধায়ক দুলাল মুর্মু, এবং বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সদস্য রবি মুর্মু। প্রশাসনের তরফেও একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে পরিবারের বক্তব্য শোনেন এবং দেহ ফেরত আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। (migrant death)

সাংসদ সামিরুল ইসলাম বলেন, “পরিবারের বক্তব্যে খুনের ইঙ্গিত স্পষ্ট। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সব পদক্ষেপ নিচ্ছি। প্রতীকের দুই কন্যার পড়াশোনার দায়িত্ব দল নেবে।”

বর্তমানে প্রতীকের দেহ উত্তরপ্রদেশে ময়নাতদন্তের পর প্রশাসনিক তত্ত্বাবধানে রাখা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেহ ফেরানোর কাজ চলছে। এলাকায় এখন শোকের আবহ, পাশাপাশি জোরালো দাবি উঠেছে—এই মৃত্যুর সম্পূর্ণ তদন্ত হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। (migrant death)