চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ২০২৭ সালে রয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে দেশের জার্সি গায়ে দিয়ে সেই মহারণ খেলার স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেট দলের দুই সিনিয়র ক্রিকেটার তথা দুই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু তাঁরা চাইলেই তো আর হবে না। গোটা বিষয়টা নির্ভর করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তাদের ওপর। অর্থ্যাৎ কর্তা ইচ্ছা কর্ম। যাই হোক ইতিমধ্যে দুই সিনিয়র ক্রিকেটার যদি বিশ্বকাপে দেশের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন বাস্তবায়িত করতে চান, তাহলে তাঁদের পালন করতে হবে বোর্ডের দেওয়া ‘নতুন শর্ত’ (World Cup 2027)।
আরও পড়ুনঃ নিন্দনীয়! সম্পত্তি নিয়ে বিবাদ? গোপনাঙ্গে আঘাত করে শ্বশুরকে খুন করল গৃহবধূ
সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তারপর ঘরের মাঠে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এবং প্রোটিয়াদের পর গম্ভীর ব্রিগেড মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বেশ কিছুদিন সময় অর্থ্যাৎ প্রায় পাঁচ সপ্তাহ সময় হাতে পাওয়া যাবে। কাজেই ওই ফাঁকা সময় দলের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট ও রোহিতকে ঘরোয়া ট্রফি (বিজয় হাজারে) –তে ম্যাচ খেলার শর্ত দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে (World Cup 2027)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এই প্রসঙ্গে বর্তমান জাতীয় দলের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করে দিয়েছেন, ‘সুস্থ থাকলে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া টুর্নামেন্টগুলিতে মাঠে নামতে হবে। এমনকি বিরাট এবং রোহিতও সেই নিয়মের বাইরে নন।’ প্রসঙ্গত এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক হেভিওয়েট কর্তা সংবাদমাধ্যমকে জানান, ‘বিজয় হাজারে ট্রফি শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর। মোট ছয় রাউন্ডের ম্যাচ (২৪, ২৬, ২৯, ৩১ ডিসেম্বরের পাশাপাশি আগামী জানুয়ারি মাসের ৩, ৬, ৮) তারিখে। এই মোট ছটি রাউন্ডের মধ্যে তিনটি ম্যাচ অন্তত ব্যাট হাতে মাঠে নামতেই হবে ‘রো-কো’ জুটিকে। আর তাঁরা যদি বিজয় হাজারে ট্রফিতে খেলার সিদ্ধান্ত নেন, তবেই তাঁদের নাম আগামী বিশ্বকাপের জন্য ভাবা হবে।’
এখন দেখার, টিম ইন্ডিয়ার এই দুই সিনিয়র ক্রিকেটার বোর্ডের দেওয়া ‘নতুন শর্ত’ মেনে নিয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেন কি না, তা অবশ্য সময়ই বলবে (World Cup 2027)।