ad
ad

Breaking News

International women's day

নারী দিবসের দিনে পিছিয়ে নেই মহিলারাও, বিশ্বের ধনী পাঁচ নারী অ্যাথলিট কারা জানেন?

নারী ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ আয় করেছেন টেনিস খেলোয়াড়রাই। যার মধ্যে গত বছর সবচেয়ে বেশি অর্থ আয় করা ৭ জন মহিলা ক্রীড়াবিদের ৫ জনই হলেন টেনিস খেলোয়াড়।

Women are not far behind on Women's Day, do you know who the five richest female athletes in the world are?

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: শনিবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। বর্তমানে পুরুষদের খেলার পাশাপাশি, নারীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণের হারও বৃদ্ধি পেয়েছে যথেষ্ট। ২০২৪ সালে বিশ্বের নারী ক্রীড়াবিদদের মধ্যে মোট ১৫ জন খেলোয়াড় আয় করেছেন সবচেয়ে বেশি পরিমাণ অর্থ। যার পরিমাণ ২২ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার। ২০২৩ সালের তুলনায় যার পরিমাণ অনেকটাই বেশি।

নারী ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ আয় করেছেন টেনিস খেলোয়াড়রাই। যার মধ্যে গত বছর সবচেয়ে বেশি অর্থ আয় করা ৭ জন মহিলা ক্রীড়াবিদের ৫ জনই হলেন টেনিস খেলোয়াড়। এবার দেখে নিন বিখ্যাত সেই ১০ নারী ধনী অ্যাথলিটকে।

কোকো গফ

মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা বিগত বছরে আয় করেছেন ৩ কোটি ৪ লক্ষ মার্কিন ডলার। এর মধ্যে বেতন ও প্রাইজমানি থেকে আয় করেছেন ৯৪ লক্ষ। বাকি ২ কোটি তিনি আয় করেছেন এনডোর্সমেন্ট থেকে। আর এই ক্ষেত্রে গফ বেশিরভাগ অর্থই রোজগার করেছেন ব্র্যান্ড রেডিরের সঙ্গে চুক্তি করে।

এইলিন গু

মার্কিন মুলুকে জন্মগ্রহণ করা এই সাঁতারু এশিয়ার অন্যতম দেশ চিনের হয়ে খেলা শুরু করেন। ২০২৪ সালে তাঁর আয়ের পরিমাণ ছিল ২ কোটি ২১ লক্ষ ডলার। বছর ২১-র এই তারকাও তাঁর আয়ের বেশিরভাগটাই অর্জন করেছেন কোকোর মত এনডোর্সমেন্ট থেকেই।

ইগা সিওনটেক

এই পোলিশ টেনিস তারকা ২০২৪ সালে আয় করেছিলেন ২ কোটি ১৪ লক্ষ ডলার। প্রাইজমানি থেকে তাঁর মোট আয় হয়েছিল ৮৪ লক্ষ ডলার। এবং এনডোর্সমেন্ট থেকে আয় করেছেন ১ কোটি ৩০ লক্ষ ডলার।

ঝেং কিনওয়েন

চিনের এই টেনিস তারকার গত বছর আয়ের পরিমাণ ছিল ২ কোটি ৬ লক্ষ ডলার। তাঁরও আয়ের বেশিরভাগটাই তিনি আয় করেছেন এনডোর্সমেন্ট থেকে। সেখান থেকে ঝেং-র আয় করেছিলেন ১ কোটি ৫০ লক্ষ ডলার। বাকি ৫৬ লক্ষ তিনি আয় করেছিলেন প্রাইজমানি থেকে।

আরিনা সাবালেঙ্কা

বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা ২০২৪ সালে ১ কোটি ৭৭ লাখ ডলার আয় করেন। তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী এ তারকা এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন ৮০ লাখ ডলার। প্রাইজমানি হিসেবে আয় করেছেন ৯৭ লক্ষ ডলার।

নাওমি ওসাকা

চারটি গ্র্যান্ডস্লামজয়ী জাপানের এই টেনিস তারকা গত বছর আয় করেছিলেন ১ কোটি ৫৯ লক্ষ ডলার। অন্যদের মতো তিনিও এনডোর্সমেন্ট থেকেও তাঁর আয়ের বিশাল পরিমাণ অংশ আয় করেছেন। যার পরিমাণ হল ১ কোটি ৫০ লক্ষ ডলার।