ad
ad

Breaking News

ডেভিড ওয়ার্নার

বিশ্বকাপ নিয়ে অহংকার, সমর্থকের কটাক্ষের জবাব দিলেন ওয়ার্নার

Bangla Jago TV Desk : বিশ্বকাপ শেষ হয়েছে আগেই তবুও এখনও তার রেশ রয়ে গেছে । বিশ্বকাপ জুড়ে  ক্রিকেট ভক্তদের উড়ে আসা কটাক্ষ হজম করতে হয়েছিল অজি তারকা ডেভিড ওয়ার্নারকে। এক ক্রিকেট অনুরাগী  লিখেছে ,  অস্ট্রেলিয়া তো বিশ্বকাপ জিতে অহঙ্কারী হয়ে গিয়েছে । শুধু এটুকুই নয় এর আগে পরে বহু কটাক্ষ হজম করতে হয়েছে আজই […]

Bangla Jago TV Desk : বিশ্বকাপ শেষ হয়েছে আগেই তবুও এখনও তার রেশ রয়ে গেছে । বিশ্বকাপ জুড়ে  ক্রিকেট ভক্তদের উড়ে আসা কটাক্ষ হজম করতে হয়েছিল অজি তারকা ডেভিড ওয়ার্নারকে। এক ক্রিকেট অনুরাগী  লিখেছে ,  অস্ট্রেলিয়া তো বিশ্বকাপ জিতে অহঙ্কারী হয়ে গিয়েছে । শুধু এটুকুই নয় এর আগে পরে বহু কটাক্ষ হজম করতে হয়েছে আজই তারকাদেরকে । তবে এবার হজম না করেই পাল্টা জবাব দিয়েছেন  ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারকে অবশ্য মেজাজ হারাতে দেখা যায়নি। ধেয়ে আসা কটাক্ষের মুখে শান্তই দেখায় তাঁকে। এর আগেও তাই দেখা গেছে । এবার ও তাই|

তিনি বললেন , আপনি কি অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করেছেন, নাকি সামনে কিবোর্ড পেয়ে নিজের রাগটা আরও এক বার উগরে দিলেন ! যদিও সেই সমর্থক আর পাল্টা জবাব দেননি । মজা করে লেখা বেশ নজর কেড়েছে সকলের । আসলে ওই অনুরাগী একটা অভিযোগ করেছে । বলেছে অস্ট্রেলিঢয়া বরাবর অহংকারী । এবার আরো বেশি করে অহংকারী হয়ে উঠল। তাতেই উত্তর দিয়েছেন ডেভিড। মাঠের বাইরের ঘটনার জন্যই শিরোনাম হচ্ছেন ওয়ার্নার। আসলে খেলোয়াড়দের কে এমন নানা সময়ে কটাক্ষের স্বীকার হতে হয় । শুধু খেলোয়াড় নয় যেকোনো পেশাতেই তার রয়েছে ।

বিনোদন দুনিয়া থেকে খেলার জগৎ সব জায়গায় রয়েছে এই কটাক্ষের বিষয় । তবে সেটা  কীভাবে নেবেন যাকে কটাক্ষ করা হচ্ছে তার উপরে নির্ভর করে । এক্ষেত্রে গোটা দলের হয়েই যেন কথা বললেন ওয়ার্নার । তাছাড়া ও কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স যদি পছন্দ না হয় তা হলেও  নানা রকম কটুক্তির সম্মুখীন হতে হয় । আবার ভালো লাগলে প্রশংসায় পঞ্চমুখ সময়ে ওটে অনুরাগীরা। উল্লেখ্য বিশ্বকাপ জেতার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের  স্ত্রীদের ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছিল । ম্যাক্সওয়েলের স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। বাদ যাননি অন্যান্য খেলোয়াড় দের স্ত্রীরাও। যদিও এই ধরনের আচরণের তীব্র সমালোচনা করেছিলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

FREE ACCESS