ad
ad

Breaking News

Ravi Shastri

এবার শাস্ত্রীর নামে স্ট্যান্ড ওয়াংখেড়েতে

শাস্ত্রী মুম্বই থেকে উঠে দেশের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলেছেন, ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন এবং ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

wankhede-stadium-stand-named-after-ravi-shastri

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীকে বিশেষ সম্মান জানাচ্ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের লেভেল ওয়ান স্ট্যান্ডের নামকরণ করা হবে শাস্ত্রীর নামে। শুধু তিনি নন, দেশের আরও তিন প্রাক্তন ক্রিকেটারকে সম্মান জানানো হবে। এই তিন ক্রিকেটার হলেন– দিলীপ সরদেশাই, একনাথ সোলকার ও ডায়ানা এডুলজি। তিনজনের নামে যথাক্রমে ৩, ৫ ও ৬ নম্বর গেটের নামকরণ করা হবে।

শাস্ত্রী মুম্বই থেকে উঠে দেশের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলেছেন, ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন এবং ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তাঁর কোচিংয়ে ভারতের টেস্ট দলের একাধিপত্য ছিল। এমসিএ জানিয়েছে, প্লেয়ার ও কোচ হিসাবে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হচ্ছে।

এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক জানিয়েছেন, ‘মুম্বই ক্রিকেটের ভিত তৈরি হয়েছে এঁদের মতো কিংবদন্তিদের অবদানের উপর। তাঁদের সম্মান দেওয়াই আমাদের দায়িত্ব।’ উল্লেখ্য, গত বছরও ওয়াংখেড়েতে প্রাক্তন ক্রিকেটার রোহিত শর্মা-সহ সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর ও বিজয় মার্চেন্টের নামে স্ট্যান্ড হয়েছে।