ad
ad

Breaking News

Vivekananda Yuvabharati Hockey Stadium

Vivekananda Yuvabharati Hockey Stadium: মমতার হাত ধরেই উদ্বোধন হল বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামের

এই হকি স্টেডিয়ামের আগে কলকাতার বুকে আর কোনও আন্তর্জাতিক মানের হকির স্টেডিয়াম ছিল না।

Vivekananda Yuvabharati Hockey Stadium Inaugurated

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য অডিটোরিয়াম থেকে ভার্চুয়ালিভাবে উদ্বোধন করলেন দেশের বৃহত্তম হকি স্টেডিয়ামের। এই হকি স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। হকির জন্য ব্যবহৃত এই স্টেডিয়ামটি তৈরি করতে আনুমানিক ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। মোট ২২ হাজার দর্শক একসঙ্গে স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে পারবেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় অধিনায়ক ও সিএবি-র প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টরা। আগামী দিনে আন্তর্জাতিক পরিকাঠামো সম্বলিত এই স্টেডিয়াম বাংলার হকির জগতে জোয়ার আনতে যে অনন্য ভূমিকা পালন করবে তা আর বলার অপেক্ষা রাখে না (Vivekananda Yuvabharati Hockey Stadium)।

আরও পড়ুনঃ Indrani Dutta: ফের ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রানী দত্ত, দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়

প্রসঙ্গত, এই হকি স্টেডিয়ামের আগে কলকাতার বুকে আর কোনও আন্তর্জাতিক মানের হকির স্টেডিয়াম ছিল না। অথচ একটা সময় ফুটবলের পাশাপাশি হকিরও অন্যতম প্রাণকেন্দ্র ছিল এই তিলত্তমা। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে বাংলার ক্রীড়া জগত থেকে হকি ক্রমশ হারিয়ে গিয়েছিল। ফলে হকিপ্রেমীদের আফশোসের শেষ ছিল না।অবেশেষে তাঁদের সেই আক্ষেপের কথা মাথায় রেখে ২০২১ সালে শহর কলকাতার বুকে একটি নতুন আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করে রাজ্যের সরকার। এবং ওই বছরই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ১ নম্বর গেট সংলগ্ন মাঠেই তৈরি হবে নতুন এই হকি স্টেডিয়াম (Vivekananda Yuvabharati Hockey Stadium)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এই বিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ‘আন্তর্জাতিক মানের বিশেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হকি মডেলকে অনুসরণ করেই নতুন হকি স্টেডিয়াম তৈরি হয়েছে।’ রাজ্যের ক্রীড়া দফতর সূত্রে খবর, এই স্টেডিয়ামে যেমন রয়েছে আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ থেকে শুরু করে গ্যালারি, খেলোয়াড়দের ওয়ার্ম আপ জোন, ২টি ড্রেসিংরুম, ভিআইপি বক্স সব অন্যান্য সবকিছুই (Vivekananda Yuvabharati Hockey Stadium)।