চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ভারত বনাম নিউজিল্যান্ডের ওডিআই সিরিজের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামী ১৮ জানুয়ারি ইন্দোরে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শনিবার উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং স্পিনার কুলদীপ যাদব (Virat-Kuldeep)।
মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি ও পুজো দেওয়ার পর সংবাদসংস্থা এএনআই (ANI)-এর মুখোমুখি হন কুলদীপ যাদব। তিনি বলেন, “এটি একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। প্রায় ৯ বছর আগে আমি প্রথম এখানে দর্শন করতে এসেছিলাম। এখানে এলে মানসিক শান্তি পাওয়া যায়। ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক আছে, আর ওঁর কৃপা থাকলে আসন্ন বিশ্বকাপেও আমরা ভাল পারফরম্যান্স করব।”
#WATCH | Madhya Pradesh | Former Indian Captain and Star Cricketer Virat Kohli, along with Kuldeep Yadav, offered prayers at Shree Mahakaleshwar Temple in Ujjain. pic.twitter.com/GirLTB7j6I
— ANI (@ANI) January 16, 2026
ভাদোদরায় সিরিজের প্রথম ম্যাচে ভারত ৪ উইকেটে জয়ী হলেও, রাজকোটে দ্বিতীয় ওডিআই-তে মাইকেল ব্রেসওয়েলের নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় ম্যাচে ভারত তথা কর্ণাটকের ব্যাটার কে এল রাহুল ১১২ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেললেও, কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেলের অপরাজিত ১৩১ রান ভারতের জয় ছিনিয়ে নেয়। এর ফলে বর্তমানে সিরিজে ১-১ সমতা বজায় রয়েছে (Virat-Kuldeep)।
রোহিত শর্মাকে টপকে চলতি সপ্তাহেই আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে পুনরায় এক নম্বর স্থান দখল করেছেন বিরাট কোহলি। এক নম্বর ব্যাটার হওয়ার পর নিজের প্রথম ম্যাচে কোহলি ২৩ রান করলেও একটি বড় রেকর্ড নিজের নামে করেছেন তিনি। ওডিআই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বিরাট কোহলি (Virat-Kuldeep)।
বিরাট কোহলি: ৩৫টি ম্যাচে ১৭৭৩ রান (গড় ৫৫.৪)।
শচীন টেন্ডুলকার: ৪২টি ম্যাচে ১৭৫০ রান (গড় ৪৬.০৫)।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলির এই রেকর্ডে রয়েছে ৬টি শতরান এবং ১০টি অর্ধশতরান। আগামী ১৮ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে ফের একবার বিরাটের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা (Virat-Kuldeep)।