ad
ad

Breaking News

Virat Kohli

Virat Kohli: হঠাৎ টেস্ট থেকে বিরাটের অবসর কেন? আসল কারণ জানালেন মনোজ তিওয়ারি

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে টেস্ট ক্রিকেট থেকে বিরাটের অবসর নেওয়া জন্ম দিয়েছিল একাধিক প্রশ্নের।

Virat Kohli Retirement: Manoj Tiwary Reveals Why King Kohli Left

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় ক্রিকেটে এক বড় নাম বিরাট কোহলি। ব্যাট হাতে দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি যা পারফরম্যান্স তুলে ধরেছেন, তার প্রশংসা যে সকলেই চিরকাল করবেন, তা না বললেও চলে। তাঁর ঝুলিতে রয়েছে অজস্র হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি। ম্যাচ উইনিং ইনিংসের সংখ্যাও প্রচুর। তিনি একাধিকবার ভারতকে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছেন। বলতে গেলে, তিনি যখন নামতেন, তখন একদিকে যেমন দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আশার আলো জাগত, তেমনি অন্যদিকে আতঙ্কে থাকতেন বিপক্ষ দলের বোলাররা (Virat Kohli)।

আরও পড়ুনঃ Jasprit Bumrah: বুমরাহের অনুপস্থিতিতে ভালো পারফরমেন্স বিতর্ক নিয়ে মুখ খুললেন সিরাজ

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে টেস্ট ক্রিকেট থেকে বিরাটের অবসর নেওয়া জন্ম দিয়েছিল একাধিক প্রশ্নের। শুধু ক্রিকেটপ্রেমীই নয়, বহু প্রাক্তনীদেরও মনে হয়েছিল যে কিং কোহলি নিজের ইচ্ছায় সরতে চাননি, বরং তাঁকে বাধ্য করা হয়েছে অবসর নেওয়ার জন্য। যদিও বিষয়টি অন্য বলে মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর মতে, বিরাট হয়তো মনে করছিলেন যে তাঁকে আর দলের দরকার নেই। মনোজ তিওয়ারি বলেন, “বিরাট কোহলি আরো ৩-৪ বছর খেলতে পারত। আমরা সকলেই জানি ও কতটা ফিট এবং ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার মাঝে ওর অবসর নেওয়ার সিদ্ধান্ত সকলকেই চমকে দিয়েছে। এমনকি আমাকেও। আমি জানিনা কি হয়েছে। আমার মনে হয় ওর মনে হচ্ছিল যে ওকে আর দলের দরকার নেই। সেটা একমাত্র বিরাটই বলতে পারবে। তবে আমার মনে হয় না ও জনসম্মুখে এটা বলবে (Virat Kohli)।”

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

উল্লেখ্য, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির অভিষেক ঘটে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। মোট ১২৩টি টেস্ট খেলেছেন তিনি এবং রান করেছেন ৯ হাজারেরও বেশি। তাঁর ঝুলিতে রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ২৫৪। চলতি বছরে তিনি এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। তার আগের বছর তিনি সরে দাঁড়িয়ে ছিলেন ২০ ওভারের ক্রিকেট থেকে (Virat Kohli)।