ad
ad

Breaking News

Virat Kohli

হ্যামস্ট্রিং চোটে আফগানিস্তান সিরিজে নেই কোহলি, অনিশ্চিত রোহিতও

একই সঙ্গে রোহিত শর্মার ফিটনেস নিয়েও রয়েছে ধোঁয়াশা।

virat-kohli-ruled-out-afghanistan-odi-series-hamstring

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা পেল ভারতীয় দল। হ্যামস্ট্রিং চোটের কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন বিরাট কোহলি। পিটিআইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

১৩ জুন ধর্মশালায় শুরু হতে চলেছে তিন ম্যাচের এই সিরিজ। তবে তার আগেই কোহলির ছিটকে যাওয়ার খবর সামনে এল। সম্প্রতি শেষ হওয়া আইপিএল ২০২৬-এ অসাধারণ ফর্মে ছিলেন তিনি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফাইনালে জয়ের রান তুলে এনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভারতের এই তারকা ব্যাটার। একই সঙ্গে রোহিত শর্মার ফিটনেস নিয়েও রয়েছে ধোঁয়াশা। তাঁকে স্কোয়াডে রাখা হলেও, মাঠে নামা নির্ভর করবে শারীরিক অবস্থার উপর।

আইপিএলের সাফল্যের পর কোহলি তরুণ ক্রিকেটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তাঁর মতে, বর্তমান টি-২০ ক্রিকেটে শুধু শক্তির জোরে রান করা নয়, ম্যাচের পরিস্থিতি বোঝাও সমান জরুরি। কোহলি জানিয়েছেন, ক্রিকেটে দীর্ঘদিন টিকে থাকতে গেলে নিজের খেলায় নতুনত্ব আনতে হবে এবং উন্নতির সুযোগ খুঁজে যেতে হবে। তিনি মনে করেন, একজন ব্যাটারের এমন দক্ষতা থাকা দরকার যাতে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ইনিংস খেলতে পারে।

তরুণদের উদ্দেশে তাঁর পরামর্শ, পিচ কঠিন হলে শুধু বড় শটের দিকে না তাকিয়ে স্ট্রাইক রোটেশন, বাউন্ডারি খোঁজা এবং ধৈর্য ধরে ইনিংস গড়ার অভ্যাস তৈরি করতে হবে। কারণ, ম্যাচের চাহিদা বুঝে নিজেকে মানিয়ে নিতে পারলেই আসে প্রকৃত সাফল্য।