ad
ad

Breaking News

Virat Kohli

Virat Kohli: চারদিন মাথায় কলপ করতে গিয়ে বুঝলাম…” অবসরের সিদ্ধান্ত নিয়ে কী বললেন কোহলি?

যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন 'ইউ উই ক্যান' ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে মজার ছালেই এর উত্তর দেন বিরাট।

Virat Kohli Breaks Silence on Test Retirement

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: “তখনই বুঝে গিয়েছিলাম যে এবার সময় এসে গেছে” টেস্ট ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি। যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে মজার ছালেই এর উত্তর দেন বিরাট। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্তা যুবরাজ সিং সহ রবি শাস্ত্রী, শচীন তেণ্ডুলকর, ব্রায়ান লারার মতো প্রাক্তন তারকা ক্রিকেটাররা (Virat Kohli)।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর পর থেকেই বিশ্ব ক্রিকেটকে মুগ্ধ করেছিলেন বিরাট কোহলি। ব্যাট হাতে তিনি একের পর এক ম্যাচ উইনিং ইনিংস উপহার দিয়েছেন দলকে। তাঁর ঝুলিতে অর্ধশতরানের ও শতরানের সংখ্যা প্রচুর। যে গতিতে তিনি এগোচ্ছিলেন, অনেকেই একটা সময়ে মনে করে নিয়েছিলেন যে চেজ মাস্টার ছাপিয়ে যাবেন লিটিল মাস্টার, ওরফে শচীন তেন্ডুলকরকেও। তাঁর প্রতিভা তাঁকে ‘কিং’ উপাধি পাইয়ে দেয়। বর্তমানে তিনি ‘কিং কোহলি’ হিসেবে বেশি পরিচিত (Virat Kohli)।

আরও পড়ুন: BRICS Tariffs: ব্রিকসকে নিশানা ট্রাম্পের, আমদানি শুল্ক ১০%!

তবে গত কয়েক বছর ধরে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট টেস্টে বিরাটের ব্যাট তেমন কথা বলতে পারেনি। কয়েকটি ভালো ইনিংস খেললেও আগের মতো দাগ কাটতে তিনি সফল হননি। ২০২৪ সালে ভারত টি২০ বিশ্বকাপ জেতার পর তিনি সেই ফরম্যাটকে চিরবিদায় জানান। এরপর টেস্ট ক্রিকেটে তেমন পারফর্ম করে দেখাতে পারেননি, যার জেরে তাঁকে করতে হয়েছিল তীব্র সমালোচনার মুখে। বহু প্রাক্তন তারকা তাঁকে কটাক্ষ করে নিজেদের মতামত জানিয়েছিলেন (Virat Kohli)।

কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে বিরাট সাদা জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন, যা জানতে পেরে চমকে যায় ক্রিকেট মহল। প্রাক্তন তারকা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী, প্রায় সকলেই দাবি করেছিলেন যে তিনি অবসর নিতে চাননি, বরং তাঁকে বাধ্য করা হয়েছে। বলা ভালো, আজও এই বিষয় নিয়ে আলোচনা ও চর্চা চলে (Virat Kohli)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এই ঘটনার দু’মাস কাটার পর অবশেষে মুখ খুললেন বিরাট। যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’ ফাউন্ডেশনের অনুষ্ঠানে মজার ছলে এই ব্যাপারে উত্তর দেন। তিনি বলেন, “বাড়িতে দুদিন আগেই কলপ করলাম। যখন সেটা পরপর চারদিন করতে হয়, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সময় হয়ে এসেছে।” তবে মজার ছলে বললেও অনেকে এখনও এটা সত্যি বলে মেনে নিতে পারছেন না। বলা বাহুল্য, বিরাটের টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানো এখনো অনেকেরই মেনে নিতে অসুবিধা হচ্ছে (Virat Kohli)।