ad
ad

Breaking News

Virat Kohli

লন্ডনে ফিটনেস টেস্ট দেবেন বিরাট, ‘কিং’ বলেই কি ছাড় বোর্ডের?

তাঁরা একপ্রকার সিদ্ধান্তই নিয়েছেন, যে কোনও ফরম্যাটের দল নির্বাচনের আগে প্রতিটি খেলোয়াড়কে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে।

Virat Kohli Takes Fitness Test in London

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের খেলোয়াড়দের আহতের তালিকা দেখে যথেষ্ট চিন্তা বেড়েছিল বিসিসিআই কর্তাদের (Virat Kohli)। সেই কারণে এবার ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে যথেষ্ট মনোযোগী হয়ে ওঠেন বোর্ড কর্তারা। এবং তাঁরা একপ্রকার সিদ্ধান্তই নিয়েছেন, যে কোনও ফরম্যাটের দল নির্বাচনের আগে প্রতিটি খেলোয়াড়কে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে।

[আরও পড়ুন: এক হাতে দশভুজার রূপ দিচ্ছেন, অবাক করা কাহিনী ধনঞ্জয়ের]

সেই মত বেঙ্গালুরতে বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত ফিটনেস টেস্টে বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার উপস্থিত হলেও, একমাত্র উপস্থিত হননি প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। উল্লেখ্য, বিরাট বর্তমানে তাঁর পরিবার সহ লন্ডনে রয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিরাট নাকি বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন বেঙ্গালুরু নয়, তিনি লন্ডনেই তাঁর ফিটনেস টেস্ট দিতে চান। বোর্ড তাঁর সেই অনুরোধে মান্যতা দেয় এবং ইতিমধ্যে বিদেশে সেই পরীক্ষা দিয়ে বিরাট উত্তীর্ণও হয়েছেন (Virat Kohli)। কিন্তু বিরাটের এমন আবদারে বোর্ডের এতটা নরম মনোভাব দেখানোর কারণের ফলেই জন্ম হয়েছে নতুন বিতর্ক।

কেননা ইতিমধ্যে একটি বহুল প্রচলিত সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুতে সেই ফিটনেস টেস্ট দেওয়ার জন্য টিম ইন্ডিয়ার প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। যেমন রোহিত শর্মা, শুভমন গিল, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সাওয়াল, জিতেশ শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার, আর্শদীপ  সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদবরা। সেখানেই ইয়ো ইয়ো টেস্ট ও ব্রাঙ্কো টেস্ট দেবেন ক্রিকেটাররা। তালিকার দ্বিতীয় ধাপে এই পরীক্ষা হবে কেএল রাহুল, আকাশদীপ, নীতিশ রেড্ডিদের (Virat Kohli)। সেখানে বিরাট কেন থাকবেন না ?  তাহলে কি কোহলির জন্য আলাদা নিয়ম চালু হল!

[আরও পড়ুন: Police Awareness: হঠাৎ থানায় এক ঝাঁক খুদে! পুলিশ সম্পর্কে সচেতন করতে শান্তিপুর পাবলিক স্কুলের অভিনব উদ্যোগ]

এই বিষয়ে আবার কেউ কেউ বলছেন, ‘দলের অনেক সিনিয়র ক্রিকেটার যখন তাঁদের টেস্টের জন্য বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে যেতে পারেন, সেখানে বিরাটেরও যাওয়া উচিত ছিল। বিশেষ করে করে রোহিত যদি যেতে পারেন, তাহলে বিরাট কেন নয়। এখানে কি বিরাট বলেই তাঁর প্রতি নতজানু বোর্ড (Virat Kohli)।’ আবার অনেকে বলছেন, বোর্ড বিরাট কোহলি বলেই তাঁকে এইরকম বিশেষ অনুমতি দিল। অন্য কোনও কারোর ক্ষেত্রে তা সরাসরি বাতিলই করে দিত।