ad
ad

Breaking News

Virat Kohli

চিন্নাস্বামীর পদপিষ্ট কাণ্ড: এবার নীরবতা ভাঙলেন কোহলি

এবার সেই ঘটনার মাস দুয়েক অতিক্রান্ত হওয়ার পর সেই ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন দলের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি।

Virat Kohli Breaks Silence on Chinnaswamy Stampede Tragedy

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: গত ৪ জুন দীর্ঘ ১৮ বছর পর আইপিএল ট্রফি জয় করে বেঙ্গালুরু ফিরেছিলেন রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা। দলের সাফল্যে আত্মহারা হয়ে ট্রফি জয়ের সেলিব্রেশনে মাতোয়ারা হওয়ার জন্য চিন্নাস্বামীর সামনে জড়ো হয়েছিলেন অসংখ্য আরসিবি ভক্ত। তারপরই ঘটে পদপিষ্টের ঘটনা। মৃত্যু হয় ১১ জনের। তারপর মাত্র দিন দুয়েক আগে সেই ঘটনার জন্য একটি অর্থবহ পদক্ষেপ হিসেবে ৬ দফা দাবি সম্বলিত একটি ইস্তেহার প্রকাশ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার সেই ঘটনার মাস দুয়েক অতিক্রান্ত হওয়ার পর সেই ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন দলের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)।

[আরও পড়ুন: Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে জল্পনা বাড়ালেন নীতিশ রানা]

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরাট (Virat Kohli) লেখেন, ‘গত ৪ জুন এইরকম ঘটনা ঘটবে তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। থাকার কথাও নয়। সেদিন আমাদের ফ্র্যাঞ্চাইজি দলের কাছে সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আনন্দের পরিবর্তে আমাদের সকলের কাছে দুঃখের দিন হিসেবে পরিণত হয়েছে।’

উল্লেখ্য, গত ৪ তারিখ যখন আরসিবির এই ট্রফি জয়ের সেলিব্রেশন চলছিল, তখন সেই উৎসবের নেতৃত্ব দিচ্ছিলেন কিং কোহলি স্বয়ং। তারপর বাইরে এইরকম দুর্ঘটনা ঘটার পর পরই আরসিবি নেতৃত্ব পুরো ট্রফি জয়ের উৎসব সংক্ষিপ্ত করে দেন।

প্রসঙ্গত, চিন্নাস্বামীর ঘটনার রেস এখনও কাটেনি। কেননা আসন্ন মহিলা বিশ্বকাপের ম্যাচ বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে ম্যাচের ভেন্যু হিসেবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে।