ad
ad

Breaking News

Vinicius Junior

Vinicius Junior: ‘আমি আর দলে থাকতে চাই না, এখন দল ছাড়াই শ্রেয়’ হুমকি ভিনিসিয়াসের

তার মধ্যে মাত্র ৩টি ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন ভিনিসিয়াস।

Vinicius Junior Faces Tension at Real Madrid

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বিগত বেশ কয়েকদিন ধরেই রিয়ালের অন্দর মহলে শোনা যচ্ছিল, রিয়ালের থেকে ভাল প্রস্তাব পেলে নাকি মাদ্রিদের ক্লাবটি ছেড়ে দিতে পারেন তাদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়ারকে। কেননা চলতি মরসুমে এখন অবধি মোট ১৩ ম্যাচ খেলেছে জ্যাভি আলান্সোর দল। তার মধ্যে মাত্র ৩টি ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন ভিনিসিয়াস। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছিলেন তিনি। এমনকি সংবাদ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে লেখালেখি কম হয়নি (Vinicius Junior)।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: “SIR নয়, এটা চুপিচুপি কারচুপি!” ভোটার তালিকা সংশোধনে ক্ষুব্ধ অভিষেক, দিল্লিতে কমিশন দফতর ঘেরাওয়ের কড়া হুঁশিয়ারি

এরপর গত রবিবার এল ক্লোসিকোর ম্যাচে ৭২ মিনিটে মাঠ ছাড়ার সময়ই প্রকাশ্যে ক্ষোভ জানাতে থাকেন ভিনিসিয়াস। যা নজর এড়ায়নি রিয়াল কর্তৃপক্ষের। এবং ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দুতেও উঠে আসে ভিনির এই ক্ষোভপ্রকাশ। সূত্রের খবর, এখনই নাকি এই ঘটনার জন্য ভিনিকে শাস্তি দিতে রাজি নন রিয়াল ম্যানেজমেন্ট (Vinicius Junior)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এতসবের মধ্যে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রিয়াল মাদ্রিদে চোড়া অশান্তি চলছে। কোচ আলান্সোর সঙ্গে ভিনিসিয়াসের সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে। কোচ নাকি তাঁকে ভিনিকে পছন্দও করছেন না। ফলে রিয়ালের প্রতি মোহভঙ্গ হয়েছে ভিনিরও। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কেউই গ্রহণ করেনি। এখন দুদিন অনুশীলনে ছুটির পর বুধবার আবার অনুশীলন শুরু হবে, তখনই হয়ত গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে (Vinicius Junior)।