ad
ad

Breaking News

Varun Chakravarthy

টি-২০ বিশ্বকাপ জিতে এ কী কাণ্ড করলেন মিস্ট্রি স্পিনার বরুণ?

যেটা চরম মজার, সেটা হল বরুণ চক্রবর্তীর সেলিব্রেশেন স্টাইল

Varun Chakravarthy Funny Trophy and Tea Cup Post

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বরুণ চক্রবর্তী আবারও পাকিস্তানকে নিয়ে  মজা করেছেন। তাঁর এই কাণ্ড দেখে দেশজুড়ে হাসির রোল উঠেছে। আদতে কী করেছেন এই ‘মিস্ট্রি স্পিনার’? ভারত ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ জেতার পর ফের ব্যাঙের মতো হেসে উদযাপন করলেন। আমদাবাদে ম্যাচে ব্যাট হাতে ভারত আগেভাগে ২০ ওভারে হাঁকায় ২৫৫/৫, যেখানে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা আর ঈশান কিসানের অর্ধশতক ঝড় সবকিছুতেই রঙ তুলেছিল। বিপরীতে নিউজিল্যান্ড ভারতের শৃঙ্খলিত আক্রমণের সামনে ভেঙে পড়ে ভারতকে বানাল প্রথম দল, যারা তিনবার এই ট্রফি জিতল।

আর যেটা চরম মজার, সেটা হল বরুণ চক্রবর্তীর সেলিব্রেশেন স্টাইল। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ছবি—ট্রফি আর চায়ের কাপ হাতে! মুখে অপার প্রশান্তি। চক্রবর্তী আগেও এরকম মজার অভিনয় করেছিলেন। পাকিস্তানকে হারিকেয় এশিয়া কাপ ২০২৫- চ্যাম্পিয়ন হওয়ার পরই একই রকম মজার কাণ্ড ঘটিয়েছিলেন। পাকিস্তানকে হারানোর পরে যখন ভারতীয় খেলোয়াড়রা ট্রফি নিতে অস্বীকার করার পর বরুণ নিজের বিছানায় চায়ের কাপের পাশে শুয়ে ছবি তুলেছিলেন, যা ট্রফির কমেডি ভার্সন হয়ে গেল। তিনি পরে ইন্টারভিউতে বললেন, ‘আমি জানতাম আমরা জিতব। তাই পরিকল্পনা ছিল—ট্রফি পাশে রেখে বিছানায় ছবি তুলব। কিন্তু ট্রফি পাওয়া যায়নি, তাই চায়ের কাপ দিয়েই সব হল।’

২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ বরুণ জন্য ছিল মিশ্র। ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট-শিকারি হলেও ৩১ ওভারে দিয়েছেন ২৮৭ রান। কিন্তু শেষমেষ, ট্রফি ও হাসি দুটোই তাঁর দখলে।