চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: মাত্র ১৪ বছর বয়সে নয়া ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরান করল বিহারের এই বাঁ-হাতি ওপেনার। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৫৮ বলে শতরান পূর্ণ করে ‘বিস্ময় বালক’ ফের একবার নিজেকে প্রমাণ করে। মহারাষ্ট্র অধিনায়ক পৃথ্বী শয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপিন সৌরভকে হারায় বিহার। তবে বৈভব ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের গতি পাল্টে দেন। তার ইনিংস ৬১ বলে অপরাজিত ১০৮ রান। এরমধ্যে ৭টি চার ও ৭টি ছক্কা। ৫৮ বলে শতরান পার করে বৈভব সূর্যবংশী। শেষ ওভারের প্রথম বলেই আর্শিন কুলকার্নির ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্ক ছোঁন বৈভব। তার ইনিংসের ওপর ভর করে বিহার ২০ ওভারে ৩ উইকেটে তোলে ১৭৬ রান। আয়ুষ লোহারুকা ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন (Vaibhav Suryavanshi)।
আরও পড়ুনঃ RG Kar দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন, এখন তাঁরই নাম সিবিআই-এর চার্জশিটে!
সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম তিন ম্যাচে ১৪ , ১৩,৫ রান করায় সমালোচনা উঠেছিল। এবার ইডেনে শতরানে তার জোরালো জবাব দিল বৈভব। এর আগে এমার্জিং স্টার্স এশিয়া কাপে ৪২ বলে ১৪৪ রানের ভয়ংকর ইনিংস খেলেছিল তিনি।এদিনের ইনিংসের সঙ্গে সঙ্গেই বৈভবই কিন্তু সৈয়দ মুস্তাক আলিতে সবথেকে কম বয়সি ক্রিকেটার হিসাবে শতরান হাঁকানোর কৃতিত্ব নিজের নামে করল। বলা ভাল, বৈভবের বয়স মাত্র ১৪ বছর ২৫০ দিন।বৈভবের একক কৃতিত্বেই বিহার যে একটা সম্মানজনক স্কোরে পৌঁছতে পেরেছে, তা বলাই বাহুল্য। একেবারে প্রথম বল থেকেই তিনি দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ইনিংস ওপেন করার পাশাপাশি একেবারে শেষ বল পর্যন্ত টিকে থাকেন।এর আগে আইপিএল, ভারতীয় ‘এ’ দলের হয়ে ঝড় তোলার পর এবার সৈয়দ মুস্তাক আলিতেও বিধ্বংসী ইনিংস খেলল সে (Vaibhav Suryavanshi)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
অন্যদিকে ইডেন যখন নজির গড়লেন বৈভব, ঠিক তখনই আহমেদাবাদে তামিলনাড়ুর বিরুদ্ধে কর্নাটকের দেবদত্ত পাডিক্কলও হাঁকালেন বিধ্বংসী শতরান। ৪৫ বলে ১০২ রান করেছেন। এরমধ্যে রয়েছে ১০ টা চার আর ৬টা ছক্কা। পাশাপাশি অন্য প্রান্তে নজর ছিল হার্দিক পাণ্ড্যার কামব্যাকে। এশিয়া কাপে চোট পাওয়ার পর বিসিসিআই মেডিক্যাল টিমের ছাড়পত্র পেয়ে এ দিন পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামেন তিনি। ৪ ওভারে ৫২ রান করেন হার্দিক পাণ্ড্যা। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হার্দিকের ফেরা ভারতীয় দলের জন্য বড় স্বস্তি (Vaibhav Suryavanshi)।