ad
ad

Breaking News

Vaibhav Suryavanshi

বৈভবকে আউট করা কীভাবে সম্ভব? বিস্ময় কিশোরকে থামাতে পরিকল্পনা সাজালেন প্রাক্তন ইংল্যান্ড  পেসার

বিশ্বের সেরা বোলারদেরও তিনি নিঃসংকোচে খেলেছেন, যার মধ্যে জসপ্রীত বুমরাহ ও জশ হ্যাজেলউডও রয়েছেন।

vaibhav-storm-ipl-2026-young-sensation-dominates-bowlers

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: আইপিএল ২০২৬-এ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। দ্বিতীয় মরশুমেই তিনি যেন নিজের আগের ক্যারিশ্মাকেও ছাড়িয়ে যাচ্ছেন। যদিও এখনও শতরান আসেনি, তবুও ছয় ম্যাচে তিনি করেছেন ২৪৬ রান। তার মধ্যে দুইটি মাত্র ১৫ বলে অর্ধশতরান— যা টি-২০ ক্রিকেটে বিরল। বিশ্বের সেরা বোলারদেরও তিনি নিঃসংকোচে খেলেছেন, যার মধ্যে জসপ্রীত বুমরাহ ও জশ হ্যাজেলউডও রয়েছেন।

এই বিস্ফোরক ফর্মের মাঝেই প্রশ্ন উঠছে— এই তরুণকে আউট করা যাবে কীভাবে? সেই উত্তর খুঁজতে গিয়ে নিজের মতামত দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভেন ফিন। একটি ক্রিকেট পডকাস্টে মজা করে ফিন বলেন, ‘ওকে আউট করতে হলে হয়তো আগে বোলারকেই ভান করতে হবে যে তাঁর পা বা হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে!’ তাঁর এই মন্তব্যে হাসির রোল পড়ে গেলেও পরে তিনি বাস্তব কিছু পরিকল্পনাও তুলে ধরেন।

ফিন বলেন, বৈভবকে দেখে বোঝা যাচ্ছে কাজটা কতটা কঠিন। নেটে যখন সে জোফ্রা আর্চারের মতো বোলারদেরও অনায়াসে খেলছে, তখন তাকে থামানো সত্যিই বড় চ্যালেঞ্জ। যেকোনও লেংথ, শর্ট বা ফুল বল— সবই সে সহজে বাউন্ডারিতে পাঠাচ্ছে।

তবে ফিনের মতে, একটানা টাইট লাইন ও ব্যাক-অফ-লেংথে বল করে চাপ তৈরি করা যেতে পারে। শর্ট বল ও স্টাম্পের ওপর লক্ষ্য রেখে তাকে সীমিত করা দরকার, যাতে সে লেগসাইডে খেলার সুযোগ কম পায়।

তিনি আরও বলেন, পরিকল্পনার অংশ হিসাবে কয়েকটি ডট বলের পর হঠাৎ করে একটি ধীর, ফুল ও বাইরে বেরিয়ে যাওয়া বল দেওয়া যেতে পারে। সেই অপ্রত্যাশিত ডেলিভারিতেই তাকে ভুল করতে বাধ্য করা সম্ভব।

ফিনের ভাষায়, এখন পর্যন্ত বৈভবকে আউট করা অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করছে। অর্থাৎ সঠিক পরিকল্পনার চেয়ে পরিস্থিতিই বেশি নির্ধারণ করছে ফলাফল।

এই তরুণ ব্যাটারের ক্ষমতার সবচেয়ে বড় উদাহরণ দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচে বিশ্বের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহকে প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দেন বৈভব।

মাত্র ১৫ বছর বয়সে এমন আগ্রাসী ও পরিণত ব্যাটিং দেখে ক্রিকেটবিশ্ব এখন একটাই প্রশ্ন করছে— এই বিস্ময়বালককে সত্যিই কি থামানো সম্ভব?