ad
ad

Breaking News

U19 WorldCup

ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বজয়! ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঘরে তুলল ভারতের সূর্যবংশীরা

৪১২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে ক্যালেব ফ্যালকনার ১১৫ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি দলটি।

U19 WorldCup India Clinch Sixth Under-19 World Title

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ইতিহাস গড়েছে দেশের যুব ক্রিকেট। ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বৈভব সূর্যবংশীর নেতৃত্বে ভারতীয় দল। এই জয়ে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। শিরোপা জয়ের পরই দলের জন্য ৭.৫ কোটি টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।শুক্রবার জিম্বাবোয়ের হারারেতে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারত তোলে বিশাল ৪১১/৯ রান। দুরন্ত ব্যাটিং করে বৈভব সূর্যবংশী মাত্র ৮০ বলে ১৭৫ রান করেন, যার মধ্যে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা। অধিনায়ক আয়ুষ মাত্রে ৫১ বলে ৫৩ রান করেন, আর অভিজ্ঞান কুন্ডুর ব্যাট থেকে আসে ৩১ বলে ৪০ রান।৪১২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে ক্যালেব ফ্যালকনার ১১৫ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি দলটি।

দলের এই অসাধারণ সাফল্যের প্রশংসা করে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য গোটা দেশ এবং বিসিসিআই গর্বিত। ফাইনালে যেভাবে ইংল্যান্ডকে হারিয়েছে এবং পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দলকে ৭.৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যুব দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের ক্রিকেট প্রতিভা আবারও উজ্জ্বল হয়ে উঠেছে। বিশ্বকাপ জয়ের জন্য আমাদের অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে আমরা গর্বিত। গোটা টুর্নামেন্ট জুড়ে দল অসাধারণ দক্ষতা দেখিয়েছে। এই জয় বহু তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে।উল্লেখ্য, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার উন্নয়নমূলক টুর্নামেন্ট হিসেবে দেখে। তাই এই প্রতিযোগিতায় আলাদা করে কোনও পুরস্কারমূল্য দেওয়া হয় না। তবে ঐতিহ্য মেনে বিশ্বজয়ী যুব দলকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিয়ে সম্মান জানায় বিসিসিআই—এ বারও তার ব্যতিক্রম হল না।