ad
ad

Breaking News

Tilak Varma

চোট সারিয়ে ফিরছেন তিলক, বিশ্বকাপের আগেই স্বস্তিতে টিম ইন্ডিয়া

চোটের পর প্রথমে জানানো হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টি-২০ তে খেলতে পারেন তিনি।

tilak-varma-cleared-match-fit-india-squad-gains-relief-ahead-of-world-cup

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বিশ্বকাপের আগে একের পর এক চোটে জর্জরিত টিম ইন্ডিয়া শিবিরে অবশেষে এল স্বস্তির খবর। ফুল ফিটের সার্টিফিকেট পেলেন তরুণ ব্যাটার তিলক বর্মা। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স থেকে তাঁকে ম্যাচ ফিট ঘোষণা করা হয়েছে। ফলে দেশের জার্সিতে তাঁর ফেরার রাস্তা অনেকটাই পরিষ্কার। চলতি মাসের শুরুতে তলপেটে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল তিলককে।

এরপর রিহ্যাবের অংশ হিসেবে সেন্টার অফ এক্সেলেন্সে একাধিক সিমুলেশন ম্যাচ খেলেন তিনি। সেখানে তাঁর ব্যাটিং ও ফিটনেস দেখে বোর্ডের মেডিক্যাল টিম সন্তুষ্ট হয় এবং সবুজ সংকেত দেয়। আশা করা হচ্ছে, ৩ ফেব্রুয়ারি বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন তিলক। চোটের পর প্রথমে জানানো হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টি-২০ তে খেলতে পারেন তিনি। কিন্তু পরে বিসিসিআই স্পষ্ট করে দেয়, পূর্ণ ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও সময় দরকার। সেই কারণেই তাঁকে সিরিজের বাকি দুই ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর জায়গায় টি-২০ দলে সুযোগ পান শ্রেয়স আইয়ার।

এদিকে বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও চোট সমস্যায় ভুগছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বল করার সময় পাঁজরে চোট পান তিনি। তারপর থেকে মাঠের বাইরে রয়েছেন সুন্দর। ফিট হতে তাকেও সিমুলেশন ম্যাচ খেলতে হবে বলে জানা গেছে।স্বস্তির খবর, ডানহাতি পেসার মায়াঙ্ক যাদব এখন ফিট। দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকার পর তিনি ভারতের ‘এ’ দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলবেন। অন্যদিকে কাঁধের চোটে ভুগছেন রিয়ান পরাগ। তিনিও সিমুলেশন ম্যাচের মাধ্যমে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন।বিশ্বকাপের আগে চোট-আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছে ভারতীয় শিবির—এমনটাই আশা টিম ম্যানেজমেন্টের।