ad
ad

Breaking News

বিশ্বকাপ

আরসিবির নজরে তিন বিদেশী খেলোয়াড়

Bangla Jago TV Desk : বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছেন এখন প্রত্যেক ক্রিকেটারের নজর রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের দিকে। প্রত্যেকটা দলই গুছিয়ে নিচ্ছে অন্দরটা । ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে ১৯ ডিসেম্বর হবে মিনি নিলাম। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারাও দলটা গুছিয়ে নিচ্ছে। তাদের নজরে রয়েছে তিনজন খেলোয়াড়। রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা , মিচেল স্টার্ক , মুজিব উর […]

Bangla Jago TV Desk : বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছেন এখন প্রত্যেক ক্রিকেটারের নজর রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের দিকে। প্রত্যেকটা দলই গুছিয়ে নিচ্ছে অন্দরটা । ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে ১৯ ডিসেম্বর হবে মিনি নিলাম। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারাও দলটা গুছিয়ে নিচ্ছে। তাদের নজরে রয়েছে তিনজন খেলোয়াড়। রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা , মিচেল স্টার্ক , মুজিব উর রহমান ।  মিনি নিলামের আগে হাসারাঙ্গাকে ছেড়ে দিলেও তার প্রতিভা সম্বন্ধে জানে বেঙ্গালুরু, নিলামে তাকে নেওয়ার চেষ্টা করবে আরসিবি।

হাসারাঙ্গার দক্ষতা উইকেট তোলার পাশাপাশি রান আটকানোর দিকে রয়েছে। চোটের কারণে এশিয়া কাপ বিশ্বকাপ খেলেনি হাসারাঙ্গা। এদিকে আইপিএলের আঙিনায় অভিজ্ঞতা  রয়েছে স্টার্কের।  ২০১৪ ও ২০২৫ সালে তিনি বেঙ্গালুরুর  জার্সিতেই খেলেছিলেন । পরে নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি টাকা মূল্যে স্টার্ককে  সই করালেও শেষ মুহূর্তে সরে দাঁড়ান তিনি। সদ্যই ভারতের মাটিতে বিশ্বকাপ জিতেছেন স্টার্ক। স্বভাবতই চড়া দামে বিক্রি হওয়ার সম্ভাবনা তাঁর। বেঙ্গালুরুর জন্য আদর্শ  হতে পারেন আফগানিস্তানের মুজির উর রহমান । ২০১৮ সালের আইপিএলে সকলকে চমকে দিয়েছিলেন মুজিব।

উল্লেখ্য এখনও অবধি একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি।   বিরাটের দল না পারলেও বিরাট কিন্তু সাফল্যের শিখরে রয়েছেন ।  এত গুলো বছর হয়ে গেল জিততে পারেনি আরসিবি । আজ পর্যন্ত আইপিএল জিততে পারেনি বিরাট কোহলির বেঙ্গালুরু।  তাই এবার নতুন কোচ আনতে চাইছে আরসিবি । আসছেন শাস্ত্রী ।  যে কোন সফল দলের পিছনে একজন কোচের ভূমিকা  রয়েছে যথেষ্ট । তাই এবার ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর আরসিবি । সব দিক থেকে চেষ্টা চালাচ্ছে আর সিবি । সঙ্গে ‌চাইছে কয়েকজন বিদেশি খেলোয়াড়ের দিকে ।

 

FREE ACCESS