ad
ad

Breaking News

রিয়াল

দায়িত্ব ছাড়ছেন বিশ্বকাপজয়ী কোচ, প্রাথমিক আলোচনা শুরু রিয়ালের

Bangla Jago TV Desk : লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজদের সুখী পরিবারে হঠাৎই অস্বস্তির বাতাস বইতে শুরু করেছে। আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি আর মেসিদের দায়িত্বে থাকতে চাইছেন না। কারণটা স্পষ্ট করে বলেননি স্কালোনি। সূত্রের খবর, দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। অন্যদিকে […]

Bangla Jago TV Desk : লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজদের সুখী পরিবারে হঠাৎই অস্বস্তির বাতাস বইতে শুরু করেছে। আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি আর মেসিদের দায়িত্বে থাকতে চাইছেন না। কারণটা স্পষ্ট করে বলেননি স্কালোনি। সূত্রের খবর, দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

তাঁর জায়গা পূরণ করতে নাকি এরই মধ্যে স্কালোনির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছে রিয়াল। ৪৫ বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ বিশ্বকাপের পর। রাশিয়ায় সেবারের বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়া আর্জেন্টিনা দলকে আবার পুনর্গঠন করেন স্কালোনি। মেসিকে কেন্দ্র করে দলকে তিনি দারুণভাবে সাজান। এরপর একে একে কোপা আমেরিকা, লা ফিনালিসিমা ও বিশ্বকাপ। শুধু দলীয় সাফল্যই নয়, স্কালোনি ভেসেছেন ব্যক্তিগত অর্জনেও।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে হয়েছেন ২০২২ সালের দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা কোচ। জিতেছেন ২০২২ ফিফা দ্য বেস্ট পুরস্কার আর আইএফএফএইচএসের বর্ষসেরা কোচের পুরস্কার। স্কালোনি এবার কি তাহলে জাতীয় দলের পাট চুকিয়ে ক্লাব ফুটবলের কোচিংয়ে নাম লেখাবেন? সূত্রের খবর, রিয়ালের সঙ্গে প্রাথমিক আলোচনায় স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো ইঙ্গিত দেননি। সিদ্ধান্ত নিতে তাঁর হয়তো আরও কিছুদিন সময় লাগবে।

FREE ACCESS