ad
ad

Breaking News

Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি বিতর্কের অবসান, ভারতের জার্সিতে থাকছে আয়োজক দেশের নাম : বিসিসিআই

আইসিসির এই নিয়ম যদি কোনও দেশ না মানে, তাহলে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে

The name of the host nation on the Champions Trophy jersey is mandatory, ICC warns India

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : আগামী মাসেই পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। কিন্তু এবার ভারত আয়োজক দেশ হিসাবে তাদের জার্সিতে ‘পাকিস্তান’-র লেখা থাকবে না বলে জানিয়েছিল। এবং তার পরই আসরে নাম ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সংবাদ সূত্রের খবর, তাদের পক্ষ থেকে বিসিসিআইকে নাকি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যদি টুর্নামেন্টের এই নিয়ম ভারতীয় ক্রিকেট বোর্ড না মানে তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের।

কিন্তু বুধবার বিকেলেই এই বিষয়ের সমস্ত জল্পনার অবসান ঘটাল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সচিব দেবজিৎ শাইকিয়া জানান, ‘জার্সি সংক্রান্ত আইসিসির সমস্ত নিয়ম মেনে চলবে ভারত। জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম লিখতে বিসিসিআই নাকি রাজি হয়নি, এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা খবর বলেও বলে উড়িয়ে দেন তিনি।

[আরও পড়ুনঃবাঘাযতীন বাড়ি বিপর্যয়ে দু’জন ইঞ্জিনিয়ারকে শোকজ করল কলকাতা পৌরসভা] 

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর বেশ দিন হাতে সময় নেই। কিন্তু তার মধ্যে জার্সিতে আয়োজক দেশ ‘পাকিস্তানের’ নাম লেখা নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছিল। এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল পিসিবি।

প্রসঙ্গত, এই বিতর্কের সৃষ্টি হয়েছে সংবাদমাধ্যমে প্রকাশিত এক পাক কর্তার বিবৃতিতে। ওই কর্তা সাংবাদিকদের জানান, ‘ভারত ক্রিকেট নিয়েও এবার রাজনীতি শুরু করেছে। যা এই খেলার ক্ষেত্রে একটা ভাল বিজ্ঞাপন নয়।’ উদাহরণ হিসাবে তিনি জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী আয়োজক দেশের নাম প্রতিটি দেশের জার্সিতে লেখা থাকবে। কিন্তু ভারত তা মানতে রাজি নয়। আমরা আশা করব, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন।’